চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারভেজ হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 23, এপ্রিল 2025
in - সেমি লিড, অপরাধ
A A
পরভেজ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, ছবি দুইজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- মেহেরাজ ইসলাম ও মাহাথির হাসান। মেহেরাজ হত্যা মামলার এজাহারভুক্ত এক নাম্বার ও মাহাথির তিন নাম্বার আসামি।

মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে আজ গ্রেপ্তার করে র‌্যাব। তিনি গাজীপুরের কাপাশিয়া উপজেলার কাপাশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর মাহাথিরকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মেহেরাজকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর। আর মাহাথিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন বনানী থানার  এ কে এম মইনুদ্দিন। ‍তিনি বলেন, পারভেজ হত্যার ৩য় আসামি মাহাথিরকে চট্টগ্রামের একটি বাসা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমাদের বিশেষ টিম কাজ করছে।

গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে শিঙারা খাচ্ছিলেন দুই তরুণী। তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী। তখন পারভেজ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন। তিনি কেন হাসলেন–এ নিয়ে প্রশ্ন তোলেন পিয়াসের বান্ধবী। এরপর পিয়াস, মেহেরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে দু’পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একদল তরুণ ঘিরে ধরে। এ সময় তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর একটি মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডেমরা থানা ছাত্রদল।

সমাবেশে ডেমরা থানা ছাত্রদলের সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান সাগর, যুগ্ম-আহ্বায়ক কাজী ফয়সাল আহমেদ মিথুন, তারিকুল ইসলাম তারেক, হানিফ মাসুদ রানা, মাহিব হাসান কাউসার, নাছিরউদ্দিন নাছির,ইউসুফ প্রধান,শহিদুল ইসলাম বাবু, কাউসার আহমেদ বিজয়, সদস্য আকবর খান, আল-আমিন ফয়সাল, সোহেল রানা, রফিকুল ইসলাম রাফি, শামিম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tags: জাহিদুল ইসলাম পারভেজপারভেজ হত্যা মামলাপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়
Previous Post

এমন হারের পরও খুব বেশি ‘আপসেট নন’ বাংলাদেশ অধিনায়ক

Next Post

জিম্বাবুয়ের কাছে হারের দায় নিজের কাঁধেই নিলেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শান্ত অনুশীলনরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের কাছে হারের দায় নিজের কাঁধেই নিলেন শান্ত

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, রানা প্লাজা ট্র্যাজেডির দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ট্র্যাজেডির দিনে ওটিটিতে ‘একটি সূতার জবানবন্দী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT