চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই মিনিটের ট্রেলারে ‘পদ্মাপুরান’, শুক্রবার মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 05, অক্টোবর 2021
in বিনোদন
A A
পদ্মাপুরান সিনেমার ট্রেলার থেকে তিনজন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অপেক্ষায় আছে রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরান’। গেল মাসেই প্রকাশিত হয় সিনেমার টিজার। এবার এলো ট্রেলার।

লাইভ টেকনোলজি’র ইউটিউবে প্রকাশিত ট্রেলারটি প্রায় আড়াই মিনিটের। ট্রেলারে পদ্মা পাড়ের জন জীবনের গল্প সিনেমায় তুলে ধরারই ইঙ্গিত দিলেন নির্মাতা। যেখানে নদীকে নারীর সাথে তুলনা করা হয়েছে। শম্পা রেজা, সাদিয়া মাহি কিংবা প্রসূন আজাদদের ভিন্ন লুকে দেখা গেছে ট্রেলারে।

আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণার কাজে। রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’

‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। শিগগির ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।

Tags: আশরাফুল আশিষকায়েস চৌধুরীজয়রাজপদ্মাপুরানপ্রসূন আজাদরেশমীলিড বিনোদনশম্পা রেজাসাদিয়া তানজিনসাদিয়া মাহিসিনেমাসুমিত সেনগুপ্তসূচনা শিকদারহেদায়েত নান্নু
Previous Post

মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি বিনোদনও থাকবে স্বাধীনতা স্তম্ভে

Next Post

কে আসলো বা না আসলো সেজন্য নির্বাচন বসে থাকবে না: কাদের

Next Post
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কে আসলো বা না আসলো সেজন্য নির্বাচন বসে থাকবে না: কাদের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে প্লে-অফের হিসাব এখন যেমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT