চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোরকারবারিদের গুলিতে বিজিবির ২ সদস্য আহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:30 অপরাহ্ন 05, জুন 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নদীর তীরে দাঁড়িয়ে থাকা দুই বিজিবি সদস্য, পেছনে জল ও নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। আহত সদস্যদের উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বুধবার ৫ জুন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির দুই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিউদ্দীন আহমেদ বলেন, বিজিবির টেকনাফের নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে আজ বুধবার ভোরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় নাফ নদীর রহমানের খাল নামক স্থানে একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে।

তিনি জানান, এসময় বিজিবির টহলদলও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এতে চোরাকারবারী দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন।

একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি বর্ষণ করতে করতে নাফ নদীর মিয়ানমার জল সীমান্তের ভেতরে চলে যায়। বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দুজন রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আহত দুই সদস্যের নাম জানাননি। তবে বিজিবির একটি সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে আহত দুই জনের একজন ল্যান্স নায়েক জুয়েল বড়ুয়া এবং অপরজন সিপাহী নন্দন।

Tags: কক্সবাজার
Previous Post

ই-টিকেটিং নিশ্চিত করতে ‘প্রিয়তমা’ প্রযোজকের বড় পরিকল্পনা

Next Post

বাজেট অধিবেশন শুরু

Next Post
বাংলাদেশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে, সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট অধিবেশন শুরু

বাবা-মায়ের পাশে শফী আহমেদের জন্য মানুষের বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শফী আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT