চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ু দূষণের কারণে হাসপাতালে ২ লক্ষ মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 13, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঢাকার আকাশে ধোঁয়াটে সূর্যোদয়, শহরের দূরবর্তী ভবন ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল বায়ু দূষণে থাইল্যান্ডে গত সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত দুই লক্ষ নাগরিক। অসুস্থতার এমন আশঙ্কাজনক হার দেখে কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

প্রতিবেদনে প্রকাশ, ২০২৩ সালের শুরু থেকে বায়ু দূষণের কারণে এখন পর্যন্ত প্রায় ১৩ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। দেখা গিয়েছে নানা ধরণের অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা। গত এক সপ্তাহে দুই লক্ষ মানুষের অসুস্থ হয়ে পড়া অত্যন্ত গুরুতর বলে দাবি করছেন চিকিৎসকরা।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে  শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের ঘর থেকে বেরোনোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাকিদের বলা হয়েছে, এন-৯৫ মাস্ক ছাড়া ঘর থেকে না বের হতে।

সপ্তাহের শুরু থেকেই বায়ুর মান খারাপ হতে শুরু করলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার রাজধানীর ৫০টি জেলায় পিএম মাত্রা ছিল ২ দশমিক ৫ যা স্বাভাবিক মাত্রার থেকে অনেক বেশি। বৃহস্পতিবারও বিশেষ উন্নতি হয়নি সেই পরিস্থিতির। দূষণের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কণিকা, যার ব্যাস ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তারও কম। ২ দশমিক ৫ মাইক্রোমিটার মানে মানুষের একটি চুলের ব্যাসের ৩০ ভাগ কম। বাতাসে এই অতিসূক্ষ্ম দূষণ কণিকার মাত্রা বাড়তে থাকলে শ্বাসগ্রহণের মাধ্যমে তা রক্তে প্রবেশ করে। ফলে শুরু হয় অসুস্থতা।

থাইল্যান্ডের বায়ুদূষণের মূল উৎস তিনটি। প্রথমত, যানবাহনের ধোঁয়া, দ্বিতীয় ও তৃতীয় উৎসে রয়েছে কল-কারখানা ও ফসলের গোড়া পোড়ানোর ধোঁয়া। এর প্রভাব ভালভাবে বোঝা যায় রাজধানী ব্যাংককে। শহরটিতে ১ কোটির বেশি মানুষের বাস করে। এখানে দিনের বেলাতেও ধূসর হলুদ রংয়ের ধোঁয়ায় ঢেকে যায়। এমন চিত্র দেশটির অন্য শহরেও।

দূষণের প্রকোপে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাড়ি থেকে কাজ করতে বলেছিল কর্তৃপক্ষ।

২০১৯ সালে থাইল্যান্ড সরকার ২০২৪ সালের মধ্যে দূষণ কমানোর দাবি করেছিল। এর প্রেক্ষিতে তৈরি করা হয় এক বিশেষ নির্দেশিকা। যেখানে স্থানীয় প্রশাসকদের দূষণ মোকাবিলা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

Tags: থাইল্যান্ডবায়ুদূষণ
Previous Post

নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্কে এলাকাবাসী

Next Post

চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই পেলো অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়া ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই পেলো অস্ট্রেলিয়া

জনপ্রিয় ব্যক্তিরা আদালত ভবনে প্রবেশ করছেন, বেশিরভাগ মানুষ মুখোশ পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, কাউন্সিলর আবুল কালামের আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT