চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও’র গোলাগুলিতে নিহত ২

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:50 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in কক্সবাজার, জনপদ
A A
উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে সংঘর্ষের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে দু’জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হল, উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মৃত গফুর আহমদের ছেলে নুর মোহাম্মদ (১৭) এবং বালুখালী ৭ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের আহমেদ হোসেনের ছেলে শামসু আলম (২৩)।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে আরসা ও আরএসও’র ২০-৩০ জন আগ্নেয়াস্ত্র নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে আধা-ঘণ্টার বেশী থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নুর মোহাম্মদ নামের একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় শামসু আলম নামের আরেকজন।

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় এবং আহত অবস্থায় একজনকে পাওয়া যায়। এরপর আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tags: আধিপত্য বিস্তারদুর্বৃত্তের গুলি
Previous Post

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চান ডা. আশীষ

Next Post

‘সহকারী কোচ’ মেসি

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সহকারী কোচ’ মেসি

ফিফা বর্ষসেরা দৌড়ে মেসি, হালান্ড ও এমবাপে ফুটবল তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিফা বর্ষসেরা’র দৌড়ে মেসি-হালান্ড-এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT