চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
7:07 অপরাহ্ন 03, মে 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ৩ মে বিরামপুর-হিলি সড়কে ও দিনাজপুর-ঘোড়াঘাট মহা সড়কে এই দুর্ঘটনা দুটি ঘটে।

শুক্রবার দুপুর ১টার দিকে হাকিমপুর হিলির ধরন্দা ফকিরপাড়া নামকস্থানে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত একজন নিহত হয়েছেন।

মোয়াজ্জেম হোসেন নামে স্থানীয় একজন জানান, জুম্মার নামাজ শেষে বাড়িতে আসার সময় দেখতে পাই একটি লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাকিমপুর থানার এসআই সুজা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা আছে। আমরা সেই এলাকার একটি সিসিটিভির ফুটেজ দেখতে পেলাম তিনি সেই স্থানে বসে ছিলেন। তার একটি ট্রাক আসার সময় ট্রাকের সামনের চাকা পার হয়ে গেলে সে পিছনের চাকার নিচে নিজেই মাথা ঢুকে দিয়ে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে, বেলা ১২ টায় দিনাজপুর-ঘোড়াঘাট মহা সড়কের নবাবগঞ্জে ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। নিহত যুবকের নাম জয় চন্দ্র (১৯)। নিহত জয় চন্দ্র ঘোড়াঘাট উপজেলার কাবিলপুর গ্রামের শ্রী রতন চেচারুর ছেলে। আহত শ্রী অনিক চন্দ্র একই এলাকার অনিল চন্দ্রের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম।

Tags: দিনাজপুরনিহত ২পৃথক দুর্ঘটনা
Previous Post

নামতে না নামতেই ৬ উইকেট নেই জিম্বাবুয়ের

Next Post

কে এই কালপুরুষ?

Next Post
বিভিন্ন বয়সের মানুষজন সময়ের বিষয় নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কে এই কালপুরুষ?

বাংলাদেশের ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: ড্রয়ের বৃত্তে মোহামেডান, প্রথম জয়ের মুখ দেখল ব্রাদার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT