চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
10:41 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার চান্দের বাজারের কাছে বালিগাওগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, মোটরসাইকেল চালক সাঈদ ভূঁইয়া (৪৪) ও নসিমনে থাকা আলু ব্যবসায়ী স্বপন (৩৯)। সাঈদ ভূঁইয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ের বনসেমন্ত গ্রামের আলী মোহাম্মদ ভূঁইয়ার ছেলে এবং স্বপন নারায়ণগঞ্জের ফতুল্লার চরপ্রসন্ন নগরের মৃত আবুল কাশেমের ছেলে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আবু হানিফাকে (৪৬) উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

Tags: নসিমনমুন্সিগঞ্জমোটরসাইকেলসংঘর্ষ
Previous Post

আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

Next Post

২৪ ঘণ্টায় গাজায় ২৪১ জন নিহত

Next Post
গাজায় অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় গাজায় ২৪১ জন নিহত

বিস্ফোরণের স্থান পাশে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, পাওয়া গেল চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT