চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও‌য়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত

সামসুজ্জোহা by সামসুজ্জোহা
8:40 অপরাহ্ন 13, এপ্রিল 2024
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও তিন আরোহী। মুমূর্ষু অবস্থায় আহ‌তদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

শ‌নিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে চার টার দিকে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তা‌ফিজুর রহমান(২৬)।

‌স্থানীয় ই‌উপি সদস‌্য গণেশ রায় ও হাসপাতাল সূ‌ত্র জানায়, নিহত নয়ন বা‌ড়ি থেকে মোটরসাইকেলে করে খোঁচাবা‌ড়ি বাজারে যা‌চ্ছিলেন। একই সময় বেগুনবা‌ড়ি এলাকার বাসিন্দা মোস্তা‌ফিজুর রহমান ও তার তিন বন্ধু বা‌ড়ির দিকে যা‌চ্ছিলেন। পথে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। এ সময় স্থানীয় লোকজন মোস্তা‌ফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তা‌ফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মে‌ডিকেলে পাঠিয়ে দেন চি‌কিৎসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়া‌হিদ বলেন, বিকেলে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নয়ন ও হাসপাতালে মোস্তা‌ফিজুর নামে আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: ঠাকুরগাঁও‌য়নিহতমোটরসাইকেল
Previous Post

পাকিস্তানে বন্দুক হামলায় ৯ অভিবাসী শ্রমিকসহ নিহত ১১

Next Post

ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন নেপালের আইরি

Next Post
নেপালের ক্রিকেটার আইরি ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন নেপালের আইরি

বাংলাদেশি ক্রিকেটার মার্শ আইপিএল থেকে দেশে ফিরেছেন, মাঠে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মার্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT