চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে গুলি বর্ষণ, নিহত ২

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:19 অপরাহ্ন 21, মার্চ 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ২ রোহিঙ্গা ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন— ক্যাম্প-১৩, জি/৪-এর বাচা মিয়ার ছেলে মো. রফিক (৩৪) ও মুহাম্মদ হেসেনের ছেলে মো. রফিক (৩০)। আহত রোহিঙ্গা ব্যক্তির নাম মো. ইয়াসিন (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে বালুখালী ক্যাম্পে ১৫-১৬ জনের একটি সশস্ত্র গ্রুপ বালুখালীর ১৩ নম্বর ক্যাম্পে ঢুকে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান মো. রফিক (৩২)। পরে গুরুতর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো রফিক (৩০) নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত মো: ইয়াছিনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার মো. আমির জাফর বিপিএম জানান,  মো. রফিক (৩২), পিতা বেসা আলি, মা মবিনা, এফসিএন-১৩৯৪৬৪-এর বুকের বাম পাশে গুলি করে এবং ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। এবং হামলায় এফডিএমএন সদস্য মো: রফিক (৩০), পিতা মাহমুদ হাসান, এফসিএন- ৫৫০৪৮৭, ব্লক- জি/৪ এর ডান চোখের উপরে গুলি লেগে মাথার পিছন দিয়ে বের হয়ে যায় এবং বাম হাতের কব্জির ওপরে গুলি লাগে। ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এছাড়াও দুস্কৃতিকারীদের হামলায় মো. ইয়াছিন (২৮) পিতা  মোহাম্মদ হোসেন, এফসিএন-২১৬৬০৩, ব্লক- জি/৪, ক্যাম্প-১৩ আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে।

পূর্ব শত্রুতার জের ধরে উক্ত হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও এপিবিএন কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

Tags: কক্সবাজার উখিয়া
Previous Post

যতোটা গর্জালো বক্স অফিসে ততোটা বর্ষালো না রানীর ছবি!

Next Post

‘শাকিবের বিরুদ্ধে অভিযোগগুলো বাস্তবতার সাথে সাংঘর্ষিক’

Next Post
শাকিব খান ও অন্য একজনের ছবি, উভয়ই সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'শাকিবের বিরুদ্ধে অভিযোগগুলো বাস্তবতার সাথে সাংঘর্ষিক’

US Department of State building exterior with sign in focus. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ছিল না: যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT