চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
8:52 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকায় দুই বাসের মুখোমখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার (২ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও যশোরের মনিরামপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

মো. রোমান মোল্যা বলেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরের উদ্দেশে ছেড়ে আসা লোকাল বাসটি গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি পিছন দিক থেকে লোকাল বাসটিকে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক মাসুম মিয়া নিহত ও বাসের অন্তত ৯ যাত্রী আহত হন।

তিনি বলেন, খাদে পড়ে যাওয়া বাসের ভেতর থেকে ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

Tags: গোপালগঞ্জসড়ক দুর্ঘটনা
Previous Post

সে এলো বৃষ্টির রাতে

Next Post

মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

Next Post
প্রাকৃতিক দৃশ্যের সাথে মেরিন ড্রাইভের রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন চান মমতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT