চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে পৃথক ঘটনায় সাংবাদিকের ছেলেসহ দুজনের লাশ উদ্ধার

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
9:07 পূর্বাহ্ন 13, মে 2024
in গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে একটি বনজঙ্গলে লাশ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের দুই উপজেলার পৃথক দুটি ঘটনায় সাংবাদিকের ছেলেসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে সঠিক তথ্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশের একাধিক টিম।

রোববার ১২ মে দুপুরের পর এবং সন্ধ্যার পর লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রোববার সন্ধ্যার দিকে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল গ্রামের একটি ফাঁকা রাস্তার পাশে জঙ্গলের ভেতর থেকে সাংবাদিকের ছেলে ইজিবাইক চালক আরমান শেখের (২০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান।

আরমান শেখের বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মুন্সিরচর। তিনি ওই গ্রামের তপু শেখের ছেলে। তার বাবা একজন সাংবাদিক।

অপরদিকে, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রাম্য পুলিশ (চৌকিদার) স্বামী আশিকুর রহমান শেখকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে সদর থানা পুলিশ। রোববার বিকেল ৪টার পর এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান।

তবে থানার ওসি মো. আনিচুর রহমান মুনিয়ার মৃত্যুর সঠিক কোন কারণ বলতে পারেননি। মৃত নুরী বেগম ওরফে মুনিয়া জেলার সদর উপজলোর খাগাইল গ্রামের চরপাড়ার মুক্ত মোল্লার মেয়ে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত শনিবার ১১ মে সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মুন্সিরচর এলাকার তপু শেখের ছেলে ইজিবাইক চালক আরমান শেখ অন্য দিনের মতো ইজিবাইক নিয়ে পেশাগত কাজে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।

শনিবার দুপুর ২টার দিকে স্ত্রীর সাথে সবশেষ কথা হওয়ার পর আরমানকে আর মোবাইলফোনেও পাওয়া যায়নি। ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে সম্ভব্য সকল স্থানে খুঁজেও তাকে পাননি। এরপর রোববার সন্ধ্যার একটু আগে দাড়িয়ারকুল গ্রামের লোকজন একটি ফাঁকা রাস্তার পাশে জঙ্গলের ভেতর নিহতের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি লাশ পাওয়া গেছে এমন খবর শুনে পরিবারের লোকজন থানায় পৌঁছে আরমানের মরদেহ শনাক্ত করে।

মৃত ইজিবাইক চালক আরমানের মাথায় ও থুতনির নিচে জখমের চিহ্ন রয়েছে বলে জানান থানার ওসি মো. আমিনুর রহমান। ওসি বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে আরমানকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে তার লাশ ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়েছে।

তিনি বলেন, ইজিবাইক, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটোগাড়ী ছিনতাইকারী কোন চক্র ইজিবাইকটি নেওয়ার জন্যই আরমানকে হত্যা করেছে।

Tags: গলাকাটা লাশ উদ্ধারগোপালগঞ্জলাশ উদ্ধার
Previous Post

রাবিতে আদিবাসী ছাত্র নেতার ওপর হামলার অভিযোগ

Next Post

অবশেষে ছেলের মুখ দেখালেন নুসরাত

Next Post
নুসরাত ও তার ছেলে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে ছেলের মুখ দেখালেন নুসরাত

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও পুতিনের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT