চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতির নাটক সাজিয়ে পোশাক শ্রমিককে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার

মো. জাকির হোসাইন by মো. জাকির হোসাইন
11:48 পূর্বাহ্ন 29, মার্চ 2023
in অপরাধ, জনপদ, ঢাকা
A A
ঢাকা বিমানবন্দরের প্রবেশদ্বার, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের আশুলিয়ার কাঠগড়ায় পোশাক শ্রমিক মফিজুলকে গুলি করে হত্যার ঘটনায় দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নিত্যানন্দ সূত্রধর ও জনি মোল্লা। মাদকের টাকা ভাগবাটোয়ারার দ্বন্দ্বকে কেন্দ্র করে এ খুন হয়েছে বলে জানিয়েছিল পুলিশ, পরে তদন্ত করে পুলিশ জানায় ডাকাতির নাটক সাজিয়ে ঘর থেকে বের করে বন্ধুকে গুলি করে হত্যা করা হয়।

বুধবার (২৯ মার্চ) সকালে জনি মোল্লার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে গ্রেপ্তার নিত্যানন্দ সূত্র দায় স্বীকার করে গতকাল আদালতে জবানবন্দি দেন। নিত্যানন্দ, জনি ও নিহত মফিজুলের গ্রামের বাড়ি একই জায়গায় টাঙ্গাইলের নাগরপুর থানার পাশাপাশি গ্রামে। তারা আশুলিয়ার কাঠগড়া এক রুমে থাকতেন। জনিও পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে ভাড়া থাকতেন। জনি ও নিত্যনন্দ পেশায় গ্যারেজ মিস্ত্রি। আর নিহত মফিজুল ছিলেন পোশাক শ্রমিক।

গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য ও তদন্তের প্রাথমিক ধারণা থেকে গোয়েন্দা পুলিশ জানায়, মাদকের টাকার দ্বন্দ্ব নিয়ে জনি ও মফিজুলের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে জনি গত বৃহস্পতিবার ভোররাতে মাজফুজের বাসার জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় সেই বাড়ির লোকজন টের পেয়ে, ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরিকল্পনা অনুযায়ী সহযোগী হিসেবে নিত্যানন্দ ডাকাত আসছে বলে মফিজুলকে ঘরের বাইরে পাঠায়। নিত্যানন্দও পিছু পিছু যান। এ সময় জনি মোল্লা তার বন্ধু মফিজুলকে গুলি করে পালিয়ে যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবীব খান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আদালতে দায় স্বীকার করেছেন। অপরজন জনির রিমান্ড আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আরও নিশ্চিতভাবে বলা যাবে। তদন্তের স্বার্থে এখন সব কিছু প্রকাশ করা যাচ্ছে না।

Tags: গুলিশ্রমিক হত্যাসাভার
Previous Post

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

Next Post

সৌদি আরবে নিহতদের মধ্যে ৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত

Next Post
সৌদি আরবে নিহত ৮ বাংলাদেশির পরিচয় শনাক্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে নিহতদের মধ্যে ৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত

মধুমতি নদীর পাড়ে গাছের চারা রোপণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধুমতি নদীর পাড়ে সরকারি উদ্যোগে গড়ে উঠছে সবুজ বনায়ণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT