চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টায় গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
এলিফ্যান্ট রোডে দুই যুবক আটক, পুলিশি অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর নিউমার্কেটের এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো.কাউসার মৃধা (২৪)।

আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হামলার ঘটনার পর মো. ওয়াহিদুল হাসান অভিযোগের প্রেক্ষিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

মামলা হওয়ার পর নিউমার্কেট থানা পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয়। তদন্তাধীন এই মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ দুপুরে নিউমার্কেট থানার একটি দল জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেপ্তার করে। পরে দুপুর ১টায় হাজারীবাগ গার্লস স্কুলের কাছে একটি মেসে লুকিয়ে থাকা অবস্থায় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়। ঝন্টু এই মামলার এজাহার নামীয় ৩ নং আসামি।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করতে থাকে। ভিকটিম এহতেশামুল হক ও মো. ওয়াহিদুল হাসান মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে এই চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তারা আসামিদের তীব্র রোষানলে পড়েন। এ পরিপ্রেক্ষিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশে এই আক্রমণ করে।

গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর ‘মাল্টিপ্ল্যান সেন্টারের’ সামনে গাড়ি আটকে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান এবং ইপিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্লান) যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হককে চাপাতি দিয়ে কোপায় একদল দুর্বৃত্ত ।

পরে তাদের উদ্ধার করে পাশের পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাতে ও পায়ে মারাত্মক জখম নিয়ে এহতেসাম এখনো হাসপাতালে ভর্তি। আর হাতে জখম হওয়া ওয়াহেদুল হাসানকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার একটি ১০-১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে চাপাতি দিয়ে কোপানোর নৃশংসতা ফুটে উঠেছে।

ভুক্তভোগীরা বলছেন, চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে এ হামলা করা হয়েছে। এদিকে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা।

Tags: এলিফ্যান্ট রোডগ্রেপ্তার ২নিউমার্কেট থানা পুলিশ
Previous Post

পাচার হওয়া অর্থ কোথায়, খোঁজা হচ্ছে: প্রেস উইং

Next Post

সীমান্ত নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানাল ঢাকা

Next Post
বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা বেষ্টনী ও ফেন্সিং. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানাল ঢাকা

জনপ্রিয় ব্যক্তির মরদেহের জন্য মানুষের ভিড় ও আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপাচার্যের চেষ্টার পরেও অনশন ভাঙেনি জবি শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT