চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে প্রথম আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
9:07 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
চবিতে প্রথম আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলনে বক্তা ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্সের-২০২৪ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ন্যাশনাল ইনষ্টিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি) এর যৌথ উদ্যোগে এটি সম্পন্ন হয়েছে।

শনিবার ২৭ জানুয়ারি দিনভর চবি জীববিজ্ঞান অনুষদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ড. শিরীণ আখতার। আর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির সভাপতি ড. একে আজাদ চৌধুরী, ইউজিসি সদস্য অধ্যাপক আবু তাহের, সরকারের সাবেক সচিব জিয়াউল আমিন।

দেশ বিদেশের ৫৭টি প্রতিষ্ঠান থেকে ৫২০ জন গবেষক অংশগ্রহণ করেন সম্মেলনে। এছাড়াও অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অস্ট্রেলিয়া, জার্মানি, ভারতসহ পৃথিবীর ৮টি দেশের গবেষক এবং শিল্প উদ্যোক্তারা।

চবি জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক এবং সম্মেলনের সমন্বয়ক ড. আদনান চ্যানেল আই অনলাইনকে বলেন, অনুষ্ঠানে মোট ২২০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। মৌখিকভাবে ৫৫টি এবং পোস্টার উপস্থাপনা করা হয়েছে ১৭৫টি। কনফারেন্সে জীবপ্রযুক্তিতে নারী শীর্ষক একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে নারী গবেষকরা তাদের জীবপ্রযুক্তি গবেষণায় জীবনের চড়াই-উতরাই পেড়িয়ে সফলতার গল্প তুলে ধরেন।

তিনি বলেন, এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ জন অনুর্ধ্ব ৪০ তরুণ বিজ্ঞানীকে এই সম্মেলনে সেরা তরুণ জীবপ্রযুক্তিবিদ হিসেবে নির্বাচিত করা হয়। ইয়াং ইমার্জিন বায়োটেকনোলজিস্ট শীর্ষক একটি পর্বে তারা তাদের গবেষণাগুলোকে উপস্থাপন করেন।

অনষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন ভারতের খ্যাতনামা বিজ্ঞানী ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক উৎপল বড়া। তিনি বায়োটেকনোলজি গবেষণায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করায় সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের ডিএনএর এক ধরণের নিউক্লিক এসিড থাকে যাকে আমরা অ্যাপটামার্স বলি। এ ধরনের নিউক্লিক এসিডের সিকোয়েন্স নিয়ে আমি কাজ করছি। এই প্রযুক্তির সাহায্যে অল্পবয়সেই বিভিন্ন রোগের পূর্বাভাস দেওয়া সম্ভব।

অনুষ্ঠালনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শীপন দাস গুপ্ত, সি-৪ নামে মাত্র একটি জিনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে গাছের অন্তত ১০টি রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সাথে গাছের প্রজনন ক্ষমতাও বৃদ্ধি করবে এটি।

এছাড়াও বিশ্বস্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ড.মুস্তাফিজুর রহমান, এনআইবির গবেষক ড. মোহাম্মদ সলিমুল্লাহ এবং চবি অধ্যাপক ড. মোহাম্মদ আল ফুরকান, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ গবেষক ড. রুভানা রাকিব অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাই: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

১০ দফা দাবিতে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে তালা

Next Post
বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তালা ঝুলছে, শিক্ষার্থীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দফা দাবিতে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে তালা

বাংলাদেশের স্কুল ছাত্রীরা পরিবেশ সচেতনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজায়নের বিকল্প নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT