চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইজরাইলি হামলায় গাজায় নিহত ১৯৮ জন ফিলিস্তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 07, অক্টোবর 2023
in আন্তর্জাতিক
A A
গাজায় ইজরাইলি হামলার ফলে ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের হামলায় প্রায় ১০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি সরকারি তথ্যে ৪০ জন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। এছাড়া হামাসের অভিযানে আহত হয়েছেন ৭৫০ জনেরও বেশি মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজায় ১৯৮ জন মানুষ নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়বে। এছাড়া ইসরায়েলে হামলা চালাতে যাওয়া হামাসের অনেক যোদ্ধাও নিহত হয়েছেন বলে খবর আসছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ) জানিয়েছে, সাগরপথে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করার সময় হামাস সদস্যদের উপর হামলা চালায় তারা। আর তাদের এ হামলায় বেশ কয়েকজন হামাস সেনা নিহত হয়েছেন।

এ ব্যাপারে এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলের নৌবাহিনী কয়েক ডজন সন্ত্রাসীকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টাকালে হত্যা করেছে। সাগরের যোদ্ধারা কয়েক ডজন সন্ত্রাসীকে দক্ষিণাঞ্চলের সমুদ্র অঞ্চল এবং উপকূলে হত্যা করেছে। সকাল বেলা এ অভিযান চালানো হয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হামাসের সদস্যরা কয়েকজন ইসরায়েলি সেনাকে ধরে মারধর করছেন। এ সময় ওই ইসরায়েলি সেনাদের বেশ ভীত দেখাচ্ছিল।

Tags: ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ
Previous Post

দেশের বিচার বিভাগ গোপালগঞ্জের কার্যালয়: বিএনপি

Next Post

টুর্নামেন্ট সেরা হওয়ার স্বপ্ন দেখছেন মিরাজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, টুর্নামেন্টে সেরা হওয়ার স্বপ্ন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুর্নামেন্ট সেরা হওয়ার স্বপ্ন দেখছেন মিরাজ

উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কায় পাহাড়ি নদীর পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিকিমের টানা বৃষ্টিতে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT