চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরম আবহাওয়ার কারণে ইউরোপে ১ লাখ ৯৫ হাজার লোকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 14, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাকৃতিক দুর্যোগে আগুনের লেলিহান শিখা ও একজন উদ্ধারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে চরম আবহাওয়ার কারণে ১৯৮০ সালের পর থেকে প্রায় ১ লাখ ৯৫ হাজার লোক মারা গেছে এবং ৫৬০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) বুধবার এ কথা জানায়।

ইইএ তার প্রতিবেদনে বলেছে, ‘১৯৮০ থেকে ২০২১ সালের মধ্যে বন্যা, ঝড়, তাপ ও শৈত্যপ্রবাহ, দাবানল এবং ভূমিধসের কারণে প্রায় ১ লাখ ৯৫ হাজার লোকের প্রাণহানি ঘটেছে।’

ইইএ বলেছে, ৫৬০ বিলিয়ন ইউরো (৬০৫ বিলিয়ন ডলার) ক্ষতির মধ্যে শুধুমাত্র ১৭০ বিলিয়ন বা ৩০ শতাংশ বীমা করা হয়েছে। চরম আবহাওয়ার প্রভাবের উপর সাম্প্রতিক তথ্য সংগ্রহ করে ইইএ একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে।

ইইএ বিশেষজ্ঞ আলেকসান্দ্রা কাজমিয়ারজাক এএফপিকে বলেছেন, ‘আরও ক্ষতি রোধ করতে, আমাদের জরুরিভাবে আবহাওয়ার চরম পরিস্থিতির প্রতিক্রিয়া থেকে সরে আসতে হবে। এ জন্য তাদের সক্রিয় প্রস্তুতি নিতে হবে।’ সর্বশেষ তথ্য অনুসারে, তাপপ্রবাহের কারণে এদের ৮১ শতাংশের মৃত্যু হয়েছে এবং ১৫ শতাংশ আর্থিক ক্ষতি হয়েছে। ইইএ বলেছে, ইউরোপকে তার বয়স্ক জনসংখ্যা রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে প্রবীণরা চরম তাপের প্রতি সংবেদনশীল।

সংস্থাটি বলেছে, ‘বেশিরভাগ জাতীয় অভিযোজন নীতি এবং স্বাস্থ্য কৌশলগুলো কার্ডিওভাসকুলার এবং শ্বাসযন্ত্রের সিস্টেমে তাপের প্রভাবগুলোকে গুরুত্ব দেয়, তবে অর্ধেকেরও কম ডিহাইড্রেশন বা হিট স্ট্রোকের মতো তাপের প্রত্যক্ষ প্রভাবগুলোকে কভার করে।’

২০২২ সালের গ্রীষ্মে বারবার তাপপ্রবাহের কারণে ইউরোপে স্বাভাবিকের চেয়ে বেশি মৃত্যু দেখা গেছে, তবে ২০২২ সালের মৃত্যুর তথ্য বুধবার প্রকাশিত ডেটাতে অন্তর্ভুক্ত করা হয়নি।

ইইএ বলেছে, ২০১৬-২০১৯ সালের মাসিক গড় তুলনায় ২০২২ সালের জুলাই মাসে ৫৩ হাজার বেশি মৃত্যু হয়েছে, যা ১৬ শতাংশ বেশি। যদিও এই সব মৃত্যু সরাসরি তাপের জন্য দায়ী নয়।

জুন, জুলাই এবং আগস্ট মাসে প্রচন্ড গরমের কারণে স্পেনে ৪ হাজার ৬০০ জনের বেশী লোকের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। ইইএ বলেছে, মানুষের দ্বারা সৃষ্ট জলবায়ু পরিবর্তন ২০২২ সালে খরার ঝুঁকি পাঁচ বা ছয়গুণ বাড়িয়েছে, এ বছরে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় দাবানল দ্বিগুণ বেশি অঞ্চলকে ধ্বংস করেছে। খরার জন্য আমাদের আরো চরম মূল্য দিতে হতে পারে।

শতাব্দীর শেষ প্রান্তে যদি এই গ্রহটিতে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তাহলে অর্থনৈতিক ক্ষতি প্রতি বছর বর্তমান নয় বিলিয়ন ইউরো থেকে বেড়ে শতাব্দীর শেষে ২৫ বিলিয়ন ইউরো হতে পারে।

Tags: ইউরোপমৃত্যু
Previous Post

উপকূলের শিশুদের পরিবেশ শিক্ষায় জাপানী সংস্থার সঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

Next Post

জনপ্রিয় তিনটি নেইল আর্ট

Next Post
রঙিন পাপড়ি ডিজাইন সহ সুন্দর নেইল আর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় তিনটি নেইল আর্ট

জাতিসংঘের গাড়ি ও নিরাপত্তা বাহিনী অপহরণের স্থান থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

আল কায়েদার হাতে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মীর ভিডিও প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT