চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-ইমরুলে আস্থা হারাচ্ছেন না মিনহাজুল

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:38 অপরাহ্ন 07, জুন 2017
in স্পোর্টস
A A
ইমরুল কায়েস

টপঅর্ডারের তিন ব্যাটসম্যানের মধ্যে রান পাচ্ছেন কেবল তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ইনিংসের পর অস্ট্রেলিয়ার সঙ্গে করেছেন ৯৫। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তামিম। কিন্তু ইনফর্ম এই ব্যাটসম্যানের সঙ্গী সৌম্য সরকার জ্বলে উঠতে পারছেন না সেভাবে। তৃতীয় ওপেনার হিসেবে একাদশে থাকা ইমরুল কায়েসও তিনে ব্যাট করে ব্যর্থ। তাই বলে এখনি সৌম্য এবং ইমরুলে আস্থা হারাচ্ছেন না জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

‘আমাদের দুটি ম্যাচ গেছে। আমি মনে করি ওদের কামব্যাক করার সুযোগ আছে। সামনের ম্যাচেই হয়ত ঘুরে দাঁড়াবে। কারণ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তারা যথেষ্ট ভালো খেলেছে এবং কন্ডিশনের সাথে অভ্যস্ত। আমি ওদের নিয়ে অতটা চিন্তিত না।’ বলেন মিনহাজুল।

প্রথম ম্যাচে সৌম্য করেন ২৮ রান। শেষ ম্যাচে ফেরেন মাত্র ৩ রান করে। এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান পাননি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুটি ফিফটির পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রানে আউট হয়েছিলেন।

এতদিন তিনে ব্যাট করা সাব্বিরকে ছয় নম্বর পজিশনে নামিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনে খেলানো হয় ইমরুলকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ আর অস্ট্রেলিয়ার সঙ্গে ৬ রান তার।

শুক্রবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ভালো করতে হলে তামিমনির্ভরতা কমিয়ে সবার অবদান রাখার কথা স্মরণ করিয়ে দিলেন মিনহাজুল, ‘টিমের ভাল খেলার জন্য সবার অবদান রাখা দরকার। কিছু কিছু সময়ে ২০-২৫ রানও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। টিম শতভাগ দিয়ে খেললে বাংলাদেশ ভালো করবে বলে আশা করছি।’

কার্ডিফে টাইগাররা কিউই-বধ করতে পারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। তবে তার জন্য আরেক ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়াকে হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষে।

প্রধান নির্বাচক বলছেন, ‘মুখোমুখি দেখায় শেষ ম্যাচে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি। এই মনোবল নিয়ে খেলতে হবে।’

Tags: ইমরুল কায়েসচ্যাম্পিয়ন্স ট্রফিমিনহাজুল আবেদীন নান্নুসৌম্য সরকার
Previous Post

ভারতপন্থী দিউবা নেপালের প্রধানমন্ত্রী

Next Post

লাকী আখান্দের জন্মদিনে নেই কোনো আয়োজন

Next Post
লাকী আখান্দ

লাকী আখান্দের জন্মদিনে নেই কোনো আয়োজন

দিনাজপুরে লিচু চাষে ফলন বিপর্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT