চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লংগদুতে অগ্নিসংযোগ: তিনশ’ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 03, জুন 2017
in জনপদ, রাঙ্গামাটি
A A

মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলার পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনশ’ ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে সাতজনকে আটকও করেছে পুলিশ।

শনিবার এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি অব্যাহত রেখেছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লংগদু উপজেলার ওসি মোঃ মোমিনুল ইসলাম বলেন, পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলায় ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনশ’ অজ্ঞাতনামা অাসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এরই মধ্যে সাতজন গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পাহাড়ি গ্রামের লোকজন এলাকা ছেড়ে এখন ধর্মীয় উপাসনালয় বনবিহারসহ বিভিন্ন এলাকায় মানবেতর জীবন যাপন করছেন। তারা সকলে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান তফাজ্জল হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ পাহাড়ি মানুষদের ঘর বাড়ি নির্মাণসহ তাদের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদরের চারমাইল এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এদিন সকালে মোটরসাইকেলে দু’জন যাত্রী নিয়ে তিনি লংগদু থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন।

বাঙালিদের অভিযোগ, তাকে পাহাড়িরা হত্যা করেছে। তবে পাহাড়িরা এ অভিযোগ অস্বীকার করে। ওই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাহাড়িদের কয়েকশ’ ঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান এক বৃদ্ধা।

Tags: রাঙ্গামাটিলংগদু
Previous Post

ইফতারে চাই আম চিঁড়ার শরবত

Next Post

মোরা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, মিয়ানমারে জরুরি আশ্রয় প্রয়োজন

Next Post

মোরা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, মিয়ানমারে জরুরি আশ্রয় প্রয়োজন

আমীর জাকি

চলে গেলেন গিটারিস্ট আমীর জাকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT