চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র গরমে সৌদি আরবে ১৯ হজযাত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 17, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবে হজের জন্য মুসল্লিরা মক্কা মসজিদে নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র তাপদাহের কারণে সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন মুসুল্লি মারা গেছেন।

এনডিটিভি জানিয়েছে, হজ পালনের সময় জর্ডানের ১৪ জন মুসুল্লি মারা গেছেন। আরও ১৭ জন এখনো নিখোঁজ আছেন। এছাড়াও এবছর হজ পালনের সময় ইরানের ৫ হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কোলিভান্দ।

জানা গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবারের হজে অংশ নিয়েছেন ১৮ লাখ ৩০ হাজার মুসুল্লি। এই সময় সৌদি আরবের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি ছিল। এই তীব্র তাপদাহের কারণে অনেকই অসুস্থ হয়ে পড়েন। তবে মুসুল্লিদের কষ্ট কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশটি। যার মধ্যে আছে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকা, বিনামূল্যে খাওয়ার পানি সরবরাহ ও বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া।

জানা গেছে, গত বছরের হজে ২৪০ জন মুসুল্লি নিহত হন, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নাগরিক। এক সৌদি কর্মকর্তা জানান, গতবারের হজে ১০ হাজারেরও বেশি মুসুল্লি হজের সময় তাপ-সংশ্লিষ্ট অসুস্থতায় আক্রান্ত হন, যার মধ্যে ১০ শতাংশ হিট স্ট্রোকের শিকার হন।

যদিও সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো হতাহতের সংখ্যা জানায়নি।

Tags: সৌদি আরব
Previous Post

এক নজরে সুপার এইটের সব প্রতিপক্ষ, সময়-সূচি

Next Post

ঈদুল-আজহার শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি, ঈদুল-আজহার শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল-আজহার শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতে মুসল্লিদের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT