চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সিজনেই থেমে গেল নেটফ্লিক্স সিরিজ ‘১৮৯৯’র পথচলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 03, জানুয়ারি 2023
in বিনোদন
A A
উচ্চ থেকে পতনের সময় একজন নারী আকাশের দিকে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যদি দ্বিতীয় কিংবা তৃতীয় সিজনের পরে দারুণ এই পথচলার শেষ হতো, তাহলে ভালো লাগতো, কিন্তু মাঝে মাঝে সবকিছু পরিকল্পনা মাফিক হয় না। এটাই জীবন।’ এমনই এক ঘোষণার মাধ্যমে নেটফ্লিক্স সিরিজ ‘১৮৯৯’-এর ইতি টানলেন শো রানার বারান বো ওডার ও জান্টসে ফ্রিসে। সোমবার ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন তারা।

ইনস্টাগ্রামে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে ১৮৯৯ নতুন করে আসবে না আর।’

আরও লেখা হয়েছে, ‘আমরা জানি লাখো ভক্তদের মন ভেঙে যাবে। তবে আমরা আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সুন্দর অ্যাডভেঞ্চারে পাশে থাকার জন্য। আমরা আপনাদের ভালোবাসি। আমাদের ভুলবেন না কখনো।’

২০২২ সালের ১৭ নভেম্বর ৮ পর্বের এই সিরিজ শুরু হয়েছিল। ওয়েব সিরিজের গল্প লন্ডন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে এক স্টিমশিপের অভিবাসী যাত্রীদের মাঝ সমুদ্রে এক রহস্যময় ধাঁধায় জড়িয়ে পড়া নিয়ে।

প্রমিথিউস নামক একটি জাহাজ সমুদ্রে হারিয়ে যায়। জাহাজে ১,৪২৩ জন যাত্রী এবং ৫৫০ জন ক্রু ছিলো। এত বড় একটি জাহাজ ও জাহাজে থাকা এত মানুষ হঠাৎ করে সমুদ্রে গায়েব হয়ে যায়।

জাহাজটি গায়েব হওয়ার চার মাস পরে ইংল্যান্ড থেকে কেরবেরোস নামের একটি জাহাজ সমুদ্রপথে অভিবাসীদের নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়। জাহাজটি যখন মাঝপথে তখন আশেপাশে থাকা একটি জাহাজের সংকেত আসতে থাকে। জাহাজের ক্যাপ্টেন সেই সংকেত থেকে বুঝতে পারে যে এই সংকেতটি চার মাস আগে সমুদ্রে হারিয়ে যাওয়া প্রমিথিউস জাহাজ থেকে আসছে।

কেরবেরোস জাহাজের ক্যাপ্টেন তার সাথে কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে প্রমিথিউস জাহাজটিতে যায়। সেই জাহাজে তারা কোন মানুষের চিহ্ন পায়না। পুরো জাহাজ পর্যবেক্ষণ কালে তারা ১০-১২ বছরের একটি বাচ্চাকে বন্দী অবস্থায় দেখতে পায় এবং তাকে তারা উদ্ধার করে কেরবেরোস জাহাজে নিয়ে আসে। উদ্ধার করা বাচ্চাটিকে প্রমিথিউস জাহাজ এবং জাহাজের যাত্রীদের গায়েব হওয়ার রহস্য জানতে চাইলে বাচ্চাটি কিছুই বলেনা। এদিকে বাচ্চাটিকে কেরবেরোস জাহাজে আনার পর এই জাহাজের এক মেয়ে শিশু মারা যায়। ঘটতে থাকে রহস্যময় সব ঘটনা।

প্রথম সিজনে বেশ কিছু রহস্যের উত্তর পাওয়া যায়নি। দর্শকের আশা ছিল দ্বিতীয় সিজনে সব প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু তা আর হলো না!

 

View this post on Instagram

 

A post shared by baranboodar 🜃 (@baranboodar)

সূত্র: হলিউড রিপোর্টার 

Tags: নেটফ্লিক্সলিড বিনোদন
Previous Post

রেকর্ড ১ কোটি ৩ লাখ গাড়ি বাজারে এনেছে টেসলা

Next Post

মন্ত্রিপরিষদ সচিব হলেন মো. মাহবুব হোসেন

Next Post
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের ছবি, পেশাদার চেহারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রিপরিষদ সচিব হলেন মো. মাহবুব হোসেন

প্রধানমন্ত্রী পুলিশের সাথে সাক্ষাৎ করেন, পুলিশ কর্মকর্তাদের সম্মান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের মনে পুলিশের প্রতি যে আস্থা, তা যেন অক্ষুণ্ণ থাকে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT