ভারতে প্রস্তুত কাশির সিরাপ সেবন করে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান।
উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যে শিশুরা মারা গেছে তারা কাশির সিরাপ ডক-১ ম্যাক্স খেয়েছিল। সিরাপটি নয়ডা-ভিত্তিক মেরিয়ন বায়োটেক দ্বারা নির্মিত।
ভারত বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং নমুনা পরীক্ষা না হওয়া পর্যন্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির নয়ডা ইউনিটে কাশির সিরাপ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।









