চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাকান আর্মির হাত থেকে কৌশলে পালিয়ে ফিরলেন ১৮ জেলে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:34 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
আরাকান আর্মির হাত থেকে পালিয়ে আসা ১৮ জেলেকে দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জেলে কৌশলে পালিয়ে দেশে ফিরেছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশের হেফাজতে থাকার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর।

ফেরত আসা জেলেরা জানান, মঙ্গলবার আরাকান আর্মি অস্ত্রের মুখে তাদের ট্রলারসহ পাঁচটি ট্রলার মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় অন্ধকারের সুযোগে একটি ট্রলার ঘুরিয়ে পালাতে সক্ষম হন তারা। ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন, এরমধ্যে ৮ জনকে অন্য ট্রলার থেকে আনা হয়েছিল।

জেলেদের একজন দিল মোহাম্মদ বলেন, “আমাদের ট্রলারে দুজন আরাকান আর্মির সদস্য ছিল। আমরা ট্রলার ঘুরিয়ে দিলে বিষয়টি বুঝে তারা সাগরে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে চলে যায়।”

পালিয়ে আসা ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, তার ট্রলারটি ১০ জেলে নিয়ে সাগরে গিয়েছিল। পরে আরাকান আর্মি আরও ৮ জনকে তুলে দিয়ে অস্ত্রের মুখে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছিল। অন্ধকারের সুযোগে জেলেরা প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কোস্টগার্ড প্রথমে তাদের হেফাজতে নেয়। পরে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ ধরতে না যাওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

Tags: আরাকান আর্মিজেলে
Previous Post

শ্রীলঙ্কা-নেপালের গ্রুপে বাংলাদেশে, অনূর্ধ্ব-১৭ দলে আছেন যারা

Next Post

জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা, ম্যানুয়ালি চলবে ভোট গণনা

Next Post
জনপ্রিয় নির্বাচন কেন্দ্র, ভোট গণনা চলছে, ভোটার ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা, ম্যানুয়ালি চলবে ভোট গণনা

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বৈঠকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT