দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচনে প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত ১৮ জন আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ও বিদ্রোহী নির্বাচিত হয়েছে আট জন। চেয়ারম্যান পদে ইতোমধ্যে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ২৬ জন। একক প্রার্থী থাকায় সংরক্ষিত সদস্য ১৯ জন ও সাধারণ সদস্য ৬৬ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় ভোট হয়নি ফেনী ও ভোলা জেলায়। আর আদালতের আদেশে ভোট বন্ধ নোয়াখালী ও চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের। ইভিএমে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।








