চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছরের অপেক্ষা, যেভাবে বদলে যায় সোনাই-পরী!

গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’র ১৭ বছর পূর্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মনপুরা। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম–এর প্রথম চলচ্চিত্র। তখন তিনি টেলিভিশন নাটকের পরিচিত মুখ হলেও বড় পর্দায় একেবারেই নতুন। ফলে মুক্তির আগে ছবিটি নিয়ে তেমন প্রত্যাশা ছিল না—বিশেষ করে প্রেক্ষাগৃহ মালিক ও ব্যবসায়ীদের মধ্যে।

কিন্তু মুক্তির পরই বদলে যায় সব হিসাব। অল্প সময়ের মধ্যেই শহর থেকে গ্রাম—সবখানে ছড়িয়ে পড়ে ছবিটির জনপ্রিয়তা। চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি অভিনীত গ্রামবাংলার আবহমান প্রেমকাহিনি দর্শকের হৃদয়ে নাড়া দেয় গভীরভাবে। অনেকে মনে করেন, যে মধ্যবিত্ত শ্রেণি নানা কারণে হলবিমুখ হয়ে পড়েছিল, ‘মনপুরা’ তাদের আবারও প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনে।

১৯৯৭ থেকে ২০০৯: এক স্বপ্নের দীর্ঘ যাত্রা

এরআগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে সেলিম জানান, ‘মনপুরা’ লেখার কাজ শুরু করেন ১৯৯৭ সালে। প্রথম খসড়া তৈরি হয় এক মাসেই। তখন এটি নাটক হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। ‘পরী’ চরিত্রে ভাবা হয়েছিল আফসানা মিমিকে। স্ক্রিপ্ট পড়ে তিনিই সেলিমকে পরামর্শ দেন “এটা নাটক নয়, সিনেমা বানান।”

সেলিমের ভাষায়, ‘মনপুরা’ আমি লিখতে শুরু করেছিলাম ১৯৯৭ সালে। ফার্স্ট ড্রাফট করি মাসখানেকের মধ্যে। তখন এটা নিয়ে আমার নাটক করার কথা ছিল। সেই সময়তো আমি টেলিভিশনের জন্য নাটক লিখতাম। নাটকটি নির্মাণ করতে পরী চরিত্রে কাস্টিং ঠিক করলাম আফসানা মিমিকে। তাকে স্ক্রিপ্টটা পড়তে দেই। সে এটা পড়ে আমাকে জানায় ‘সেলিম ভাই, এটা তুমি নাটক করো না, সিনেমা করো।’

কিন্তু নবীন নির্মাতার হাতে তখন প্রযোজকের আস্থা ছিল না। ২০০৩ সালে আবারও উদ্যোগ নেন তিনি। এবার ‘পরী’ চরিত্রে ভাবা হয় জয়া আহসানকে, আর ‘সোনাই’ চরিত্রে রিয়াজকে। তবু সেই চেষ্টাও সফল হয়নি।

অবশেষে ২০০৭ সালে নতুন করে শুরু হয় প্রস্তুতি। এর মধ্যে প্রায় এক দশক টেলিভিশনে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেলিম। ধীরে ধীরে প্রযোজক পাওয়া, টিম গঠন- সবকিছু এগোতে থাকে। টেলিভিশনের পরিচিত সহকর্মীদের নিয়েই গড়ে ওঠে ‘মনপুরা’র দল। প্রায় দুই বছরের পরিশ্রমে সম্পন্ন হয় ছবিটি।

অভিজ্ঞতা নয়, ছিল অদম্য আন্তরিকতা

৩৫ মিমি ফিল্মে শুটিং করা হয়েছিল ‘মনপুরা’। তখনকার প্রযুক্তিগত সীমাবদ্ধতায় শুটিংয়ের ছয় মাস পর প্রথম ফুটেজ দেখেন নির্মাতা। সেটে মনিটর ছিল না, সিনেমা নির্মাণের অভিজ্ঞতাও ছিল সীমিত। কিন্তু পুরো টিমের ছিল অগাধ আন্তরিকতা ও বিশ্বাস।

সেলিমের ভাষায়, “আমাদের সবার প্রাণ আর জান ঢেলে দেওয়া প্রচেষ্টাই পর্দায় ধরা পড়েছে।”

১৭ বছর পরও ‘মনপুরা’ কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের পুনর্জাগরণের প্রতীক হয়ে আছে। এখনো সিনেমাটি নিয়ে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ, পেজে কথা হয় নিয়মিত। সিনেমার গান কিংবা কোনো ক্লিপ শেয়ার করে সিনেপ্রেমী দর্শক নস্টালজিয়ায় ডুবে থাকেন!

Tags: আফসানা মিমিগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীজয়া আহসানমনপুরাসিনেমা
Previous Post

ময়মনসিংহ বিভাগে বিজয়ী হয়েছেন যারা

Next Post

‘বোরকা কিনতে’ বলা সমালোচকদের কড়া জবাব বাঁধনের

Next Post

‘বোরকা কিনতে’ বলা সমালোচকদের কড়া জবাব বাঁধনের

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT