চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ৫০: দিনভর যা থাকছে চ্যানেল আইয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 15, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নাচ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরই নানান আয়োজনে বিজয় উৎসব উদযাপন করে চ্যানেল আই। গেল বছর করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি উদযাপিত হয়েছিল বিজয় উৎসব! তবে এ বছর স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে উদযাপন হবে ‘বিজয়ের ৫০’ শীর্ষক বিজয় মেলা।

চ্যানেল আইয়ের উদ্যোগে ঐক্যডটকমডটবিডি বিজয় মেলায় দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে এগিয়ে যাওয়া গণমাধ্যমটি।

এদিন সকাল শুরু হবে চ্যানেল আইয়ের প্রতিদিনের সকালের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’র মাধ্যমে। অনুষ্ঠানে দেশের গান প্রচার প্রচার হবে। এ অনুষ্ঠানে পুরো মাসজুড়ে দেশের গান প্রচারিত হচ্ছে। সরাসরি এ অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শিল্পীসহ বিভিন্ন অঙ্গণের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান নান্টু। সকাল ৯টা ৪০ মিনিটে প্রচার হবে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব।

দুটি মানুষ রঙিন শার্ট পরা, একে অন্যের পাশে দাঁড়িয়ে, বর্ষার মধ্যে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘হারিয়ে যাওয়া বাড়ি’ নাটকের একটি দৃশ্য

চ্যানেল আই প্রাঙ্গনে বিজয় মেলা ২০২১
মহান বিজয়ের মাসের প্রথম প্রহর থেকেই পুরো মাসব্যাপী চ্যানেল আই প্রচার করছে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালা। প্রতি বারের মতো এবারও চ্যানেল আই কার্যালয়ে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে ‘ঐক্য-চ্যানেল আই বিজয় মেলা ২১’। ১৫তম এ বিজয় মেলার প্রধান পৃষ্ঠাপোষক ঐক্যডটকমডটবিডি। ওইদিন সকাল ১১টা ৫ মিনিটে উদ্বোধনকৃত মেলায় থাকবে দেশের গান, নাটিকা, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাংকন এবং ছোট পরিসরে বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল ইত্যাদি। মেলা শুরু হবে সকাল ১১ টা ৫ মিনিটে। শেষ হবে বিকেল ৪টায়। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিরিজে এবার ‘হারিয়ে যাওয়া বাড়ি’
ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে ‘বাড়ি’ সিরিজে বিজয় দিবসে এবার দেখানো হবে বিশেষ নাটক ‘হারিয়ে যাওয়া বাড়ি’। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে অভিনয় করেছেন ইমন, নাদিয়া নদী, আবদুল্লাহ রানা, অবিদ রেহান ও শেলী প্রমুখ। রাত ৮টায় চ্যানেল আইতে নাটকটি দেখতে পারবেন দর্শক।

বিজয় দিবসের আলোচনা ও স্মৃতিচারণা চ্যানেল আইয়ে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ বিজয়ের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে বিশেষ টেলিভিশন শো
‘গ্রামীণফোন সৃজনে অর্জনে ৫০’
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় চ্যানেল আইয়ের বিশেষ নিবেদন ৬ পর্বের অনুষ্ঠান ‘সৃজনে অর্জনে ৫০’। ১৬ ডিসেম্বর প্রচারিত হবে এর ৬ষ্ঠ এবং শেষ পর্ব। এ পর্বের বিষয় ‘ডিজিটাইজেশন’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। আরও উপস্থিত থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ১৫ জন শিক্ষার্থী। অনুষ্ঠানটিতে বিজয়ের পঞ্চাশ বছরের স্বপ্নের রূপরেখাও তুলে ধরা হয়েছে। চ্যানেল আইতে প্রচার হবে রাত ৯টার সংবাদের পর।

Tags: কবিতাগানচ্যানেল আইটেলিফিল্মনাটকবিজয় মেলাবিজয়ের ৫০ বছরলিড বিনোদন
Previous Post

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন

Next Post

তালেবান সরকার ৭২ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে: জাতিসংঘ

Next Post
তালেবান সদস্যরা অস্ত্র হাতে অবস্থান করছে, নিরাপত্তা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান সরকার ৭২ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে: জাতিসংঘ

Bangladeshi cricket players practicing on the field for Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের সাথে থাকা হেরাথ করোনা পজিটিভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT