চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির ষষ্ঠ সমাবর্তনে ১৬ শিক্ষার্থী পাবেন স্বর্ণপদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in শিক্ষা
A A
জাবির ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল হোসাইন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণি ক্যাটেগরিতে ১৬ জন শিক্ষার্থীকে দেয়া হবে স্বর্ণপদক সম্মাননা। চূড়ান্ত পরীক্ষায় সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের এ সম্মাননা প্রদান করা হবে।

সমাবর্তনে স্বর্ণপদক জয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খান। দীর্ঘ সাত বছর পরে আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবর্তনে প্রায় ৩২ হাজার গ্রাজুয়েটদের মাঝে সনদপত্র প্রদান করার কথা রয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান চ্যানেল আইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের সমাবর্তনে শুধুমাত্র ‘আসাদুল কবীর স্বর্ণপদক’, ‘শরফুদ্দিন স্বর্ণপদক’ ও ‘মোফাসসিল উদ্দিন আহমেদ ট্রাস্টফান্ড গোল্ড মেডেল’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এগুলোর মধ্যে স্নাতক ক্যাটাগরিতে ৮ জনকে ‘আসাদুল কবীর স্বর্ণপদক’, স্নাতকোত্তর ক্যাটাগরিতে ৭ জনকে দেয়া হবে ‘শরফুদ্দিন স্বর্ণপদক’। এছাড়াও দর্শন বিভাগের সর্বোচ্চ ফলাফল প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে স্নাতকোত্তরের একজনকে ‘মোফাসসিল উদ্দিন আহমেদ ট্রাস্টফান্ড স্বর্ণপদক’ দেয়া হবে বলে জানা যায়। আগামীকাল ওই শিক্ষার্থীর নাম চূড়ান্ত করা হবে।

‘আসাদুল কবীর স্বর্ণপদক’ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের তানজিনা আক্তার ও মুমতারিন জান্নাত ঐশী, ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) রাতুল কুমার সাহা , বি এম মুহিত সাঈফ ও রাদিআহ হাসান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ফারিহা আফসানা , প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উম্মে মাহফুজা শাপলা, ভূগোল ও পরিবেশ বিভাগের জান্নাতুল হুসনা তুয়া। তারা প্রত্যেকেই স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য এ সম্মাননা পাবেন।

সমাবর্তনে ‘শরফুদ্দিন স্বর্ণপদক’ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, পদার্থবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, মোছাঃ শামীমা খানম, বদরুন্নাহার দীপা, মুহাম্মদ খায়রুল আলম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ঊর্মি দাস, অর্থনীতি বিভাগের ইসতিয়াক রায়হান, ভূগোল ও পরিবেশ বিভাগের কামরুন নাহার। নির্বাচিত প্রত্যেকেই স্নাতকোত্তরে সর্বোচ্চ ফলাফলের জন্য এ সম্মাননা পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫২ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। সর্বশেষ ২০১৫ সালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সময়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার ৯ হাজার গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারীদের মধ্য থেকে ১৮ জন শিক্ষার্থীকে ২৩টি স্বর্ণপদক প্রদান করা হয়।

 

Tags: ষষ্ঠ সমাবর্তনস্বর্ণপদক
Previous Post

ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণে দুর্নীতি, ১১৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

Next Post

যুক্তরাষ্ট্র-কানাডার পর এশিয়ার আকাশে ‘অজ্ঞাত বস্তু’

Next Post
আকাশে অজ্ঞাত বস্তু দেখাচ্ছে, আলোড়ন সৃষ্টি করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-কানাডার পর এশিয়ার আকাশে 'অজ্ঞাত বস্তু'

সৌদি আরবের প্রথম নারী নভোচারী মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাবে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT