চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ ১৬ জনের একযোগে পদত্যাগ

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
4:31 অপরাহ্ন 12, মার্চ 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, সবুজ গাছের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন হলের আবাসিক শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন পদে থাকা ১৬ জন একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে সবাই ব্যক্তিগত ব্যস্ততা উল্লেখ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণ করে ইতোমধ্যে নতুন প্রক্টর ও দুই জন সহকারী নিয়োগ দিয়েছে।

রোববার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

বিষয়টি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আকতার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক শিক্ষকসহ ১৬ জন পদত্যাগ করেছেন। আমরা প্রক্টরের পদত্যাগ পত্র গ্রহণ করে নতুন প্রক্টর ও দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছি।

যারা পদত্যাগ করলেন

প্রক্টর ও শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া, পাঁচজন সহকারী প্রক্টর যথাক্রমে, এ এস এম জিয়াউল ইসলাম, ড. শহীদুল ইসলাম, গোলাম কুদ্দুস লাবলু, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল তন্ময়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ওমর ফারুক রাসেল। শাহজালাল হলের আবাসিক শিক্ষক শাহরিয়ার বুলবুল তন্ময়, আনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ ও রমিজ আহমেদ, শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসনীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক নাসরিন আক্তার, উম্মে হাবিবা ও ড. মো. শাহ আলম। আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ঝুলন ধর।

নতুন প্রক্টর-সহকারী নিয়োগ

এ দিকে প্রক্টরের পদত্যাগের পরই ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল আজিম সিকদারকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রুকন উদ্দীন ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়কে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি
Previous Post

সতীশ কৌশিক হত্যার শিকার: এমন দাবি বন্ধুর স্ত্রীর

Next Post

শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত

Next Post

শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১১৮ করলেই টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT