চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ভূমিকম্পের আফটারশকে আরও ১৬ জন আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নেপালে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম নেপালের জাজারকোটে ৪ মাত্রার তিনটি কম্পনের পর অন্তত ১৬ জন আহত হয়েছে। এটি নেপালে আট বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প যেখানে ১৫৩ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ২৬৬ জন। এই বিষয়ে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহ জরুরি বৈঠক ডেকেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ৭ নভেম্বর নেপালের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে,সোমবারের আফটারশকসহ ভূমিকম্পে মোট আহত হয়েছে ২৬৬ জন।

সোমবার বিকালে পশ্চিম নেপালের জাজারকোটে ৪ মাত্রার তিনটি আফটারশক আঘাত হানে যাতে ১৬ জন আহত হয়েছে। রুকুম পশ্চিমে ১০ জন এবং জাজারকোটে ৬ জন আহত হয়েছে।

প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রেস সমন্বয়কারী সৌর্য কিরণ শর্মা জানিয়েছেন, মঙ্গলবার এদিকে প্রধানমন্ত্রী জাজারকোট ভূমিকম্পের পরের ঘটনা এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বৈঠকে মূলত ভূমিকম্প পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল ভূমিকম্প-বিধ্বস্ত জেলা, জাজারকোট এবং রুকুম পরিদর্শনের জন্য কাঠমান্ডু ত্যাগ করবেন। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি পাউডেল বুধবার থেকে শুরু হওয়া ইউরোপে তার নির্ধারিত ১০ দিনের সফর বাতিল করেছেন।

গত শুক্রবার মধ্যরাতের ঠিক আগে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। তারপর থেকে দেশটি বেশ কয়েকটি আফটারশক অনুভব করেছে। কর্মকর্তাদের মতে, পশ্চিম নেপালের জাজারকোট এবং রুকুম পশ্চিম জেলায় ভূমিকম্পে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রায় ৮ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tags: জরুরি বৈঠকনেপালপ্রধানমন্ত্রীভূমিকম্প
Previous Post

এলো নিশো-মেহজাবীনের নতুন ওয়েব ফিল্মের পোস্টার

Next Post

জেদ্দা চেম্বারের সাথে এফবিসিসিআই’র বৈঠক

Next Post
জেদ্দা চেম্বারের সাথে এফবিসিসিআই’র বৈঠক, ব্যবসায়িক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা চেম্বারের সাথে এফবিসিসিআই’র বৈঠক

দুইজন ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলের মন্তব্য নিয়ে ইধিকার কড়া জবাব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT