চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ নভেম্বর মণিপুরীদের ঐতিহ্যবাহী ‘রাস উৎসব’

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
1:39 অপরাহ্ন 10, নভেম্বর 2024
in লাইফস্টাইল
A A
মণিপুরের রাস উৎসবের সময় ঐতিহ্যবাহী নাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহত্তর সিলেটের মণিপুরী সম্প্রদা‌য়ের প্রধান ধর্মীয় উৎসব ‘মহারাস লীলা’ বা ‘রাস উৎসব’। প্রতি বছর কা‌র্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস উৎসব। এই উৎসব শুধু মৌলভীবাজারের মণিপুরীদের জন্যই নয় বাংলাদেশের অন্যতম বড় ও ঐ‌তিহ‌্যবাহী উৎসব।

জানা যায়, ১৭৭৯ সালে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্ন দে‌খে নৃত্যগীতে যে প্রার্থনার শুরু করেছিলেন, সেটাই রাস উৎসব। ভাগ্যচন্দ্রের পরবর্তী রাজাদের বেশির ভাগই ছিলেন নৃত্যগীতে পারদর্শী এবং তারা নিজেরাও রাসনৃত্যে অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজা‌রের কমলগঞ্জে উদ্‌যাপিত হয়ে আসছে রাস উৎসব। বর্নাঢ‌্য আ‌য়োজন, মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রাধাকৃষ্ণের লীলা ও শ্রীকৃষ্ণ কীর্তন ঘিরে এই দিনটি সক‌লের উৎসব হ‌য়ে ও‌ঠে।

মণিপুরি নৃত্যকলা ভারতীয় উপমহাদেশের নৃত্যকলায় একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও নৃত্যশিক্ষক কমলগ‌ঞ্জের নীলেশ্বর মুখার্জীকে শান্তিনিকেতনে নিয়ে প্রবর্তন করেছিলেন মণিপুরি নৃত্যশিক্ষা।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘উৎসব একলার নহে। মিলনের মধ্যেই সত্যের প্রকাশ, সেই মিলনের মধ্যেই সত্যকে অনুভব করা উৎসবের সম্পূর্ণতা। একলার মধ্যে যাহা ধ্যানযোগে বুঝিবার চেষ্টা করি, নিখিলের মধ্যে তাহাই প্রত্যক্ষ করিলে তবেই আমাদের উপলব্ধি সম্পূর্ণ হয়।’

কার্তিক মা‌সের পূর্ণিমাতিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরিদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলার আয়োজন করা হয়। কমলগঞ্জের মণিপুরি মহারাসলীলায় রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা পরিবেশনের মাধ্যমে দর্শকদের বিমোহিত করে রাখেন শিল্পীরা। আকাশে যখন উঁকি দেয় সূর্যের আলো, তখন শেষ হয় উৎসবের।

এবারও মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মাধবপুর জোড়ামন্ডপ এবং আদমপুর মন্ডপে ঐতিহ্যবাহী মহারাসলীলায় নানা মানুষের মিলনমেলায় পরিণত হচ্ছে।

মহারাসলীলা আ‌য়োজক‌দের প‌ক্ষে, রাসলীলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ‌্যাম সিংহ জানান, আগামী ১৫ নভেম্বর, দামোদর মাসখ্যাত কার্তিক পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরিদের প্রধান ধর্মীয় উৎসব রাসপূর্ণিমা বা মহারাসলীলা অনুষ্ঠিত হবে। ১৮২ তম এই উৎসব প্রস্তু‌তির কাজ শেষ পর্যায়ে।

এই রাস উৎসবে সারা‌দে‌শের আগ্রহী মানুষ চ‌লে আ‌সে কমলগ‌ঞ্জে। তারা মি‌লে যায় এক আনন্দলো‌কে।

Previous Post

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Next Post

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

Next Post
বাসের নিচে পড়ে থাকা মোটরসাইকেল ও আহত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বৈঠকে হাসান আরিফ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরের উন্নয়ন জরুরি: হাসান আরিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT