চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলোচ্ছ্বাসে ১৫ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 26, জুলাই 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
নদীর তীরে জলোচ্ছ্বাসের কারণে ঝড়ের ঢেউ আছড়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে দেশের ১৫টি উপকূলীয় জেলা এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরাঞ্চলগুলো ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (২৬ জুলাই) শনিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমাবস্যা ও নিম্নচাপের সম্মিলিত প্রভাবে এসব এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিপূর্ণ ১৫ জেলা হলো—সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন ঝাড়খন্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে, যা গত মধ্যরাতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাবে উপকূলীয় জেলা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: আবহাওয়া অধিদপ্তরজলোচ্ছ্বাস
Previous Post

মাইলস্টোন ট্র্যাজেডি: এবার শিশু জারিফের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

Next Post

টিম ডেভিডের দ্রুততম টি-টুয়েন্টি শতকে সিরিজ অস্ট্রেলিয়ার

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার টিম ডেভিড দ্রুততম টি-টুয়েন্টি শতক উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিম ডেভিডের দ্রুততম টি-টুয়েন্টি শতকে সিরিজ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে কিছু মানুষ, কৃষি জমির পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শয়ে শয়ে মুসলমানদের বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT