চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ১৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 24, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ১৯, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৯ জন। এছাড়াও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার ২৪ জুলাই আল জাজিরা এবং রয়টার্স সূত্রে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ওই ফেরিটি ডুবে যায়। এতে মোট ৪০ জন যাত্রী ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে। এছাড়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

রয়টার্স বলছে, ডুবে যাওয়া ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিল এবং এর মধ্যে ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া দুর্ঘটনার পর ছয়জন বেঁচে গেছেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। সোমবার প্রায় মধ্যরাতে ফেরিটি ডুবে যায় এবং এর কারণ এখনও স্পষ্ট নয়।

দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কেন্ডারি শহরের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে বলেন, দু’দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে ডুব দিয়ে উদ্ধার করার কাজ করছেন। আর দ্বিতীয় দলটি রাবারবোট এবং লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে পানির উপরিভাগে নজর রাখছেন।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখা থেকে মুহাম্মাদ আরাফাহ বলেন, ফেরিডুবির ঘটনায় নিহতদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া বেঁচে যাওয়া ব্যক্তিদের এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tags: ইন্দোনেশিয়া
Previous Post

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় ৩১ জনের মৃত্যু

Next Post

এই ইংল্যান্ড সমর্থকদের স্মৃতিতে থাকবে দীর্ঘকাল

Next Post
ইংল্যান্ড ক্রিকেটার স্টেডিয়ামে অপেক্ষমাণ অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ইংল্যান্ড সমর্থকদের স্মৃতিতে থাকবে দীর্ঘকাল

যমুনার বুকে দেশের দীর্ঘতম রেলসেতুর নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনার বুকে অনেকটাই দৃশ্যমান দেশের দীর্ঘতম রেলসেতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT