চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্ত পূরণে ব্যর্থ ১৪৭ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 05, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লোগো, শিক্ষাবোর্ডের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ দিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ১৪৭টি ডিপ্লোমা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার ৪ জুন বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমে যে সকল প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেগুলোকে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করাসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী ১৮ জুনের মধ্যে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, শোকজ করা মোট ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১২০টি, ডিপ্লোমা ইন টেক্সটাইল শিক্ষাক্রমের ১২টি এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের ১৫টি প্রতিষ্ঠান রয়েছে।

চিঠিতে বলা হয়, ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০’ এর উপবিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লাইব্রেরি কিংবা পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড যেকোনো সময় সেই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।

বেঁধে দেওয়া সময় অর্থাৎ ১৮ জুনের মধ্যে যৌক্তিক ও সন্তোষজনক ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ডের চিঠিতে বলা হয়েছে।

Tags: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডশোকজ
Previous Post

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Next Post

সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত

Next Post
সিরাজগঞ্জে বাসচাপায় নিহতদের জন্য শোক প্রকাশ ও শোকসভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকায় সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT