চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ বলে তাণ্ডব সেঞ্চুরিতে ১৪ বর্ষী বৈভব এখন বিশ্বরেকর্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 29, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিরাট কোহলি ও যুব ক্রিকেটার আলোচনায় মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নেমে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। ২০ বলে ৩৪ রান করে ঝলক দেখান। সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে গড়লেন বিশ্বরেকর্ডই। নিজের তৃতীয় ম্যাচ নেমে ক্যারিয়ারের প্রথম আইপিএল ফিফটিকে একশতে রূপ দিয়েছেন বৈভব। তাতে হয়েছে বিশ্বরেকর্ড।

১৪ বছর ৩২ দিন বয়সী বৈভব স্বীকৃত টি-টুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন। গুজরাটের দেয়া ২১০ রানের লক্ষ্যে নেমে চলতি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন। সেখানেই থামেননি। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে টি-টুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। ২০১৮ সালে মহারাষ্ট্রের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ১৮ বছর ১১৮ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন বিজয় জোল।

আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড়ও এখন বৈভব। আগের রেকর্ড রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের। ২০১৯ সালে দিল্লির বিপক্ষে ১৭ বছর ১৭৫ দিন বয়সে ফিফটি পেয়েছিলেন পরাগ।

বৈভব করেছেন আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩৫ বলে ৭ চার ও ১১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান। তার চেয়ে পাঁচ বল কম খেলে প্রতিযোগিতার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখলে রেখেছেন ক্রিস গেইল। ২০১৩ সালে বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে শতক হাঁকান ক্যারিবীয় তারকা সাবেক।

পরের ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার ইয়র্কারে বৈভবকে থামতে হয়েছে। ৩৮ বলে ৭ চার ও ১১ ছয়ে তিনি ১০১ রান করে বোল্ড হন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে তিনি ৭১ বলে ১৬৬ রানের জুটি গড়ে ফিরে যান। তার দল রাজস্থান রয়্যালস জিতেছে ৮ উইকেটে।

Tags: আইপিএলগুজরাটবৈভবলক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

মার্কিন রণতরী থেকে লোহিত সাগরে ডুবে গেল অত্যাধুনিক যুদ্ধবিমান

Next Post

মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

উপকূলের সৈকত, নৌকা ও সমুদ্রের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াল ২৯ এপ্রিল: উপকূলবাসীর স্বজন হারানোর দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT