চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে বহুতল ভবন ধসে ১৪ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 05, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে বহুতল ভবন ধসে নিহত ও আহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে একটি পাঁচ তলা ভবন ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও নয়জন। এছাড়াও ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টার কিছু পরে করাচির লিয়ারি এলাকায় এই ঘটনা ঘটে। আজ শনিবার (৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হাসপাতাল প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করেছেন; এরমধ্যে পাঁচজন মহিলা এবং আটজন পুরুষ। তিনজন চিকিৎসাধীন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। শনিবার আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করতে এবং মৃতদেহ উদ্ধারের জন্য দ্বিতীয় দিনের মতো রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ জানিয়েছেন, ভবনটিতে ১০০ জন পর্যন্ত লোক বাস করত।

ওই ভবনের বাসিন্দা শঙ্কর কামহো (৩০) নামের ওই ব্যক্তি সেসময় বাইরে ছিলেন।

তিনি বলেন, তিনি স্ত্রীর কাছ থেকে ফোনের মাধ্যমে ভবনে ফাটল ধরার বিষয়ে জানতে পারেন এবং স্ত্রীকে তিনি তাৎক্ষণিকভাবে বেরিয়ে যেতে বলেন। এ বিষয়ে তিনি তার প্রতিবেশীদের সতর্ক করতে গিয়েছিলেন। তখন এক মহিলা তাকে বলেছিলেন ‘এই ভবনটি কমপক্ষে আরও ১০ বছর টিকে থাকবে।’ এরপর তার স্ত্রী ও মেয়ে বের হয়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পরে ভবনটি ধসে পড়ে।

বাসিন্দারা আরও জানিয়েছেন, ভবনটি একটি সরু রাস্তায় অবস্থিত ছিল, যার কারণে উদ্ধারকারী দলগুলোর জন্য ভারী সরঞ্জাম নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি।

একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ অপসারণ করছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।

উদ্ধার অভিযানের অংশ হিসেবে কাজ করা ‘এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’র সাদ এধি নামে একজন জানান, এখনও কমপক্ষে আট থেকে ১০ জন আটকা পড়ে থাকতে পারেন। তিনি এটিকে “জীর্ণ ভবন” হিসেবে আখ্যায়িত করেছেন।

ওই ভবনের বাসিন্দা জুমহো মহেশ্বরী (৭০) বলেন, তিনি যখন ভোরে কাজে বেরিয়ে যান, তখন তার পরিবারের ছয় সদস্যই প্রথম তলার ফ্ল্যাটে ছিলেন। তার এখন আর কিছুই অবশিষ্ট নেই। তার পরিবারের সবাই আটকা পড়েছে।

Tags: ধ্বংসস্তূপ
Previous Post

বার্সা-চেলসিসহ ১২ ইউরোপীয় ক্লাবকে উয়েফার জরিমানা

Next Post

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে কাজ করবেন ট্রাম্প: জেলেনস্কি

Next Post
ট্রাম্প ও জেলেনস্কি একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে কাজ করবেন ট্রাম্প: জেলেনস্কি

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'কথিত সংস্কারের ঘোষণা বাস্তবে কোনো ফল বয়ে আনেনি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT