চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ঝড়ে বিলবোর্ড ধসে নিহত ১৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 পূর্বাহ্ন 14, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের ঝড়ে বিলবোর্ড ধসে পড়ার দৃশ্য, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাই শহরে এক আকস্মিক ঝড়ে একটি বিশাল বিলবোর্ড ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৬০ জন।

সোমবার (১৩ মে) ঘাটকোপার এলাকায় ১০০ ফুট উচু বিলবোর্ডটি ঝড়ের সময় পাশে থাকা এক বাড়ি এবং তেলের পাম্পের উপর ধসে পড়ে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান অবস্থায় এখনও প্রায় ২০ থেকে ৩০ জন আটকে থাকাতে পারে। মুম্বাই শহরে বৃষ্টি ও ধূলিঝড় আঘাত হানার পর বিলবোর্ডটি ধসে পড়ে। ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং রাস্তায় বিশৃঙ্খলা ও বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় গণমাধ্যমগুলোর ফুটেজে দেখা যাচ্ছে, বিশাল বিলবোর্ডটি বাতাসে দুলছে এবং কিছু বুঝে উঠার আগেই একটি ব্যস্ত রাস্তার কাছে এক তেলের পাম্প ও বাড়ির উপর ধসে পড়ে।

বিভিন্ন সামাজিক মাধ্যমে দেয়া ভিডিওতে পেট্রোল স্টেশনের তাৎক্ষণিক পরিণতিতে দেখা যাচ্ছে, ধসে পড়া বিলবোর্ডটির নিচে অনেক যানবাহন পিষ্ট হয়েছে।

মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন তাদের সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে লিখেছে, ঝড়ে ধসে পড়া বিলবোর্ডের নিচে আটকা পড়া মানুষকে উদ্ধার করতে দুর্যোগ প্রতিক্রিয়া দলসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস বলেছেন, এই ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। রাজ্য সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদান করবে।

Tags: ঝড়নিহত ১৪ভারতমুম্বাই
Previous Post

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু

Next Post

চট্টগ্রামে বরণ করে নেওয়া হবে এমভি আবদুল্লাহ’র নাবিকদের

Next Post
সমুদ্রের পাশে নৌকা ও সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বরণ করে নেওয়া হবে এমভি আবদুল্লাহ’র নাবিকদের

গাজার শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৪ ফিলিস্তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT