চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৬ বাংলাদেশিসহ ১৩১ জনকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 16, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীরা অপেক্ষমাণ, প্রবেশে বাধা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) পরিচালিত বিশেষ অভিযানে ৯৬ বাংলাদেশিসহ মোট ১৩১ জন বিদেশি নাগরিককে দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের একটি প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ পরিচালিত ওই অভিযানে তিনশতাধিক যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে পাকিস্তানের ৩০ জন ও ইন্দোনেশিয়ার ৫ জন প্রবেশে ব্যর্থ হন।

একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। সন্দেহজনক ভ্রমণ পরিকল্পনা, ইমিগ্রেশন কাউন্টারে রিপোর্ট না করা এবং পর্যাপ্ত অর্থ না থাকাসহ একাধিক কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, অপ্রতুল অর্থ সাধারণত কারও প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করে। যেমন-কেউ এক মাস থাকার কথা বললেও সঙ্গে এনেছে মাত্র ৫০০ রিংগিত, যা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।

মালয়েশিয়ায় প্রবেশে ইচ্ছুক সকল ভ্রমণকারীকে ইমিগ্রেশন নিয়মাবলী মেনে চলার এবং ভ্রমণের পূর্বে প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Tags: বিমানবন্দরমালয়েশিয়া
Previous Post

নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে ইমরান খানের সাবেক স্ত্রী

Next Post

আচমকা হৃদরোগ, এখন কেমন আছেন ‘পঞ্চায়েত’ অভিনেতা?

Next Post
একজন যুবক ঘোড়ার সাথে বন্ধুত্বের ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আচমকা হৃদরোগ, এখন কেমন আছেন ‘পঞ্চায়েত' অভিনেতা?

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা-ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT