চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 24, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ১৩ বছর কেটে গেছে। এ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্বরণে মোমবাতি প্রজ্জলন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যরা।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের সামনে মোমবাতি প্রজ্জলন করেন তারা। এসময় নিহত, আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুণর্বাসন ও মালিকের শাস্তির দাবি জানান তারা।

আহত শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ‘আমাদের পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি। মালিকপক্ষ পরিকল্পিতভাবে আমাদের স্বজনদের হত্যা করেছে। আমরা মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া এক জীবন পরিমান ক্ষতিপূরণের দাবি জানাই। আহত শ্রমিকরা এখনও অসুস্থতায় ভুগছে। তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে না। নতুন সরকারের কাছে আমরা পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানাই।’

এছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা। যেখানে সকল শ্রমিকদের বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেই সাথে অগ্নিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সব শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ১ মিনিট নিরবতা পালনের পর মোমবাতি প্রজ্জলনের মাধ্যেমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনস লিমিটেডের পোশাক কারখানার নিচতলার গুদাম ঘরে আগুন লাগে। মুহূর্তেই ৯ তলা পুরো ভবনে আগুন ছড়িয়ে পরে। এসময় নিচের গেট তালাবদ্ধ থাকায় অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন আরও অনেকে।

Previous Post

ট্রাম্প-মামদানির বৈঠকে আলোচনার বিস্তারিত মার্কিন গণমাধ্যমে প্রকাশ

Next Post

ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post
ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, বইয়ের সামনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলার দৃশ্য, পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, বহু হতাহতের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT