চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে মিনিভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 28, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনে মিনিভ্যান-ট্রাক সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে হেনান প্রদেশে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি মিনিভ্যান ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ২৮ মে ভোররাতে একটি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ’র প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নয়জন যাত্রী বহনের অনুমতি থাকলেও মিনিভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় ভোর ২টা ৪০ মিনিটে নানইয়াং শহরের জি৪০ এক্সপ্রেসওয়েতে চলার সময় এটি সামনে থাকা একটি সেমি-ট্রেলার ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনার ভয়াবহতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যুরোর এক কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত দল নানইয়াংয়ে পাঠানো হয়েছে।

চীনে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। গত বছরের নভেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনমিং শহরে একটি ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী নিহত হন। এছাড়া একই বছরের জুনে চংকিং শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনা ঘটে।

Tags: ট্রাফিক ব্যবস্থাপনা
Previous Post

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

ঈদের নামাজ শেষে তাসকিন বললেন, অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না

Next Post
ঈদের নামাজ শেষে পরিবারের সঙ্গে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের নামাজ শেষে তাসকিন বললেন, অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না

তেলবাহী জাহাজে আগুন নিয়ন্ত্রণে আনতে পানি ছিটাচ্ছে উদ্ধারকারী নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে তেলবাহী জাহাজে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT