চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকবলিত সাউথ কোরিয়ায় টানেল থেকে বহু মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 17, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সাউথ কোরিয়ার বন্যার কারণে ডুবে থাকা বাসের পাশে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্য সাউথ কোরিয়ার চেওংজু শহরের একটি বন্যাকবলিত টানেলে আটকে পড়া যাত্রীদের কাছে পৌঁছানোর জন্য কাজ করার সময় উদ্ধারকারী দল ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২ হাজার ২৪৭ ফুটের ওই টানেলে কতজন আটকা পড়েছে, তা এখনও জানা যায়নি তবে সেখানে ১৫টি যানবাহন ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত অন্তত ৯ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাউথ কোরিয়ায় গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। চরম বৃষ্টিপাতের ফলে বন্যা, ভূমিধস এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক শহর। শনিবার (১৫ জুলাই) রাতে সেই টানেলের পাশে থাকা একটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে দ্রুত আন্ডারপাসে এসে ভরে যায়। তখন সেখানে থাকা গাড়ি এবং বাসের যাত্রীরা পানিবন্দি হয়ে পড়ে।

ওসোং শহর যেখানে টানেল প্লাবিত হয়েছিল, সেখানে একটি বাসের ভিতর থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সেখান থেকে জীবিত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবার বলছে, স্থানীয় কর্তৃপক্ষ কার্যকরভাবে সাড়া দিলে মৃত্যু ঠেকানো যেত।

বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,এই ঘটনার কয়েক ঘন্টা আগে, নদী বন্যা নিয়ন্ত্রণ অফিস উদ্বেগজনক জলস্তর সম্পর্কে সতর্কতা জারি করেছিল। তখনই টানেল এলাকার চারপাশে যানবাহন সরিয়ে নেয়া উচিত ছিল।

অন্যান্য প্রাণহানির বেশিরভাগই ছিল পার্বত্য নর্থ গিয়ংসাং অঞ্চলে, যেখানে ভূমিধস পুরো বাড়িঘর ভেসে গেছে। শনিবার সাউথ কোরিয়া জুড়ে প্রায় ৩০০মিমি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। তবে কোরিয়ান মেটিওরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, এই বৃষ্টিপাতের হার ১ হাজার মিমি থেকে ১ হাজার ৮০০ মিমি।

 

Tags: বন্যা পরিস্থিতিমরদেহ উদ্ধারসাউথ কোরিয়া
Previous Post

পাইলট আকাশে অসুস্থ হওয়ায় প্লেন উড়ালেন যাত্রী, দ্বীপে বিধ্বস্ত

Next Post

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট ভারতের ২৪টি দল

Next Post
নেতারা লোকসভা নির্বাচনের জন্য একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট ভারতের ২৪টি দল

বিভিন্ন ধরনের ফুলের গাছের পাত্রে সাজানো, কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশের সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় চাঁদপুরে এক সপ্তাহের বৃক্ষমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT