চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর কেন্দ্রে এসে ভোট দিলেন আবদুল হামিদ

এস কে রাসেল by এস কে রাসেল
4:32 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, বাংলাদেশ
A A
আবদুল হামিদ ভোট দেন, কেন্দ্রে ভোটিং প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৫ বছর পর ভোট কেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে রোববার ৭ জানুয়ারি বিকেল পৌনে ৪টায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি।

সবশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

নবম জাতীয় সংসদে আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৩ সালের ১৪ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রথমবারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ। জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। এরপর ২০১৩ সালের ২২ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গতবছর ২৪ এপ্রিল বিদায় নেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৯ সালের শেষদিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নির্বাচিত হন আবদুল হামিদ। কিশোরগঞ্জ থেকে তিনি মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Tags: আবদুল হামিদকিশোরগঞ্জ-৪দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক: আওয়ামী লীগ

Next Post

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু

Next Post
বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রে ভোট গণনার জন্য ব্যালট পেপার সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু

সিলেটে সাংবাদিক তাওহিদুজ্জামান জাকিরের ওপর সন্ত্রাসী হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে সাংবাদিক তাওহিদুজ্জামান জাকির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT