চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার শুরু ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬ শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। উৎসবটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে ২৪টি দেশের নির্মাতাদের জমা দেওয়া ১৩১টি চলচ্চিত্র থেকে ছয়টি বিভাগে ২৫টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়। জানানো হয়, এবারের বিভাগগুলো হলো— শর্ট ফিল্ম, ওয়ান মিনিট, ভার্টিক্যাল ফিল্ম, ওপেন ডোর, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর জাহরা নুসরাত, এইচআর ও স্ট্র্যাটেজিক ম্যানেজার এস. এম. রাহনুমা অপসরা, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর সোহান শেখ এবং পিআর ও মিডিয়া ম্যানেজার মোস্ত. রাফিয়া সুলতানা।

উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি ইউল্যাব ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার) চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ বছর প্রথমবারের মতো যুক্ত হওয়া সিটিজেন জার্নালিজম বিভাগে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, বাস্তব সমস্যা ও প্রান্তিক মানুষের গল্প তুলে ধরা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে চলচ্চিত্রের পেছনের কোনো দক্ষ ক্রু সদস্যকে।

ডিআইএমএফএফ ২০২৬-এর জুরি বোর্ডে রয়েছেন নেপালি নির্মাতা দীপেন্দ্র গৌচান, বাংলাদেশি পরিচালক শেখ রাজিবুল ইসলাম, ফরাসি নির্মাতা লিওন দেস্ক্লোজো এবং বাংলাদেশি-ব্রিটিশ লেখক ও নির্মাতা লীসা গাজী।

১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

Tags: ইউল্যাবফিল্ম ফেস্টিভ্যাল
Previous Post

জনগণের অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না: জামায়াত আমির

Next Post

তানিয়ার সাথে র‌্যাম্পে হেঁটে গর্বিত জায়েদ

Next Post

তানিয়ার সাথে র‌্যাম্পে হেঁটে গর্বিত জায়েদ

‘জওয়ান’-এর সিকুয়েল নিয়ে যা বললেন অ্যাটলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT