চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অবৈধ অভিবাসী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 25, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশি ও অন্যান্য অবৈধ অভিবাসীদের মালয়েশিয়া থেকে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগ্রহীত

বিদেশী অনুপ্রবেশ এবং অবৈধ ব্যবসায়িক কার্যকলাপে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের ইমিগ্রেশন অভিযানে ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

মঙ্গলবার ২৫ নভেম্বর, দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়, জানান আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য সান এর প্রকাশিত এক প্রতিবেদন।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, কর্মকর্তারা ২০৫ জন ব্যক্তিকে যাচাই করেছেন এবং ২০ থেকে ২৯ বছর বয়সী ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছেন।

তথ্য সূত্রে আরও জানা যায়, আটককৃতদের মধ্যে ৫৯ জন পাকিস্তানি, ৩৭ জন বাংলাদেশি, ১২ জন ইন্দোনেশিয়ান, ১০ জন মায়ানমার, পাঁচজন ভারতীয় এবং একজন থাই নাগরিক রয়েছেন।

অভিযানের পরে প্রাথমিক তদন্ত থেকে সৌপি ওয়ান ইউসুফ বলেন, অনেক বিদেশী কেএল-এর বাইরে, কেলানটান, জোহর, মেলাকা এবং পেনাং-এ আবাসিক ঠিকানা রেখে তাদের কর্মক্ষেত্রের শর্তসমূহের অপব্যবহার করেছে তারা।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের সূত্র মতে, কেউ কেউ কাজের ছুটিতে থাকার দাবি করে অবৈধ ব্যবসায়িক কাজ করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেন। তদন্তে তাদের নিয়োগকারী, নিয়োগকর্তারাও জড়িত আছেন বলে জানান তিনি।

বৈধ লাইসেন্স ছাড়া কাজ করা এবং বিদেশীদের নিয়োগের জন্য কুয়ালালামপুর সিটি হল ৬ টি কম্পাউন্ড নোটিশ জারি করেছে এবং বেশ কয়েকটি আউটলেট বন্ধ করার নির্দেশ প্রদান এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার খরচের মূল্য ট্যাগ প্রদর্শন না করার জন্য, মোট ৬ হাজার ৫০০ আরএম এর সাতটি কম্পাউন্ড জারি করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ।

মালয়েশিয়ার কোম্পানি কমিশনের কর্পোরেট কমপ্লায়েন্স বিভাগের পরিচালক নরহাইজা জেমন বলেছেন, ১১৫টি ব্যবসায়িক প্রাঙ্গণ পরিদর্শন করা হয়েছে এবং ২৫টি অপরাধ সনাক্ত করা হয়েছে।

Tags: অনুপ্রবেশঅবৈধ অভিবাসীঅভিযানআটক
Previous Post

হঠাৎ জেগে উঠল কফিনে থাকা নারী!

Next Post

প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে প্রাণ হারাচ্ছেন একজন নারী: জাতিসংঘ

Next Post
প্রতিদিন নারীর জীবন ঝুঁকিতে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে প্রাণ হারাচ্ছেন একজন নারী: জাতিসংঘ

আন্তর্জাতিক ফুটবল দলের জয় উদযাপন, বিশ্বকাপ ট্রফি হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT