চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ১২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নারী ও শিশু সহ নিহত ১২, আহত অনেক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে মর্মান্তিকভাবে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ১শ’ জন বলে জানা যায়।

শনিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে কাসিবুগগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ ঘটনাটি ঘটে বলে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়।

অন্ধ্রপ্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রীকাকুলাম জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর একাদশী উপলক্ষে মন্দিরটিতে তীর্থযাত্রীদের ভিড় ছিল। অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে এবং লোকজন দ্রুত গতিতে ভিড় পার হওয়ার চেষ্টা করলে একজন আরেকজনের ওপর পড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শতাধিক নারী পূজার থালা হাতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ভিড়ের মধ্যে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করেন এবং নিজেদের বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে। এরপর এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পদদলনের ঘটনা ঘটে।

পরে মন্দিরের প্রাঙ্গণে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শেষ পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

 

 

Tags: অন্ধ্রপ্রদেশনিহতপদদলিতমন্দির
Previous Post

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে: হাসনাত আব্দুল্লাহ

Next Post

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

Next Post
নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

জুবিন ম্যাজিকের নতুন সিনেমার দৃশ্য, দর্শকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষবার পর্দায় জুবিন ম্যাজিক, ‘বাহুবলী’ও পিছু হটলো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT