চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বয়লার বিস্ফোরণে দগ্ধ ১২ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ড জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দুপুর ২টার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

আহতরা হলেন, আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবার শরীরের ২৫ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। তাদের মধ্যে মো. জাহাঙ্গীরের ৭০ ভাগ, আহমদ উল্লাহর ৯০ ভাগ, কাশেমের ৩৫ ভাগ, সাগরের ২৫ ভাগ, আল আমিনের ৮০, মইনুলের ৮০ ভাগ, হাবিবের ৪০ ভাগ, বরকতের ৫০ ভাগ, আনোয়ারের ২৫ ভাগ, রফিকের ১০ ভাগ পুড়ে যায়। এ ছাড়া রফিকুল ও সাইফুল সামান্য দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন বলেন, তিনজন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে।

Tags: চট্টগ্রামসীতাকুণ্ড
Previous Post

সোনা চোরাচালানকে শিল্পের পর্যায়ে নিয়ে যান ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ

Next Post

রেহানার পাশে মানবিক বলিউড!

Next Post
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেহানার পাশে মানবিক বলিউড!

বিএনপির শীর্ষ ৬ নেতার ছবি, মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে বিএনপির শীর্ষ ৬ নেতাকে অব্যাহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT