চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শুরু হচ্ছে সার্সোর গভর্নিং বোর্ড সভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 03, জুন 2026
in অর্থনীতি
A A
SAARC logo with a stylized tree and hands in gold color. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মান নির্ধারণ, গুণগত অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) ১১তম গভর্নিং বোর্ড সভা।

আজ (৩ জুন) বুধবার ও বৃহস্পতিবার (৪ জুন) দুই দিনব্যাপী এই সভা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) প্রধান কার্যালয়ের কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) এবং সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ সার্কভুক্ত সাতটি দেশের প্রতিনিধিরা এ সভায় অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। দুই দিনব্যাপী এ বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মান ও গুণগত অবকাঠামোর সমন্বয়, পণ্য ও সেবার মানোন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সহজীকরণ এবং মান সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সভায় ভারতের জাতীয় মান সংস্থা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) ডেপুটি ডিরেক্টর জেনারেল চন্দন ভালো, পাকিস্তান স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অথরিটির (পিএসকিউসিএ) মহাপরিচালক ড. সাইয়েদা জিয়া বাতুল, শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশনের মহাপরিচালক ড. সিদ্দিকা জি. সেনারত্নে, নেপাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজির মহাপরিচালক কুমারী জ্যোতি জোশি, ভুটান স্ট্যান্ডার্ডস ব্যুরোর পরিচালক লবজাং দজি এবং মালদ্বীপের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মহাপরিচালক আহমেদ মিগধাদ উপস্থিত থাকবেন।

সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো) হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মান নির্ধারণ, গুণগত অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত একটি আঞ্চলিক সংস্থা। এটি সার্কভুক্ত দেশগুলোর জাতীয় মান নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে পরিচালিত হয়। সার্কভুক্ত দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী ২০১১ সালে সার্সো প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পণ্য ও সেবার মানের সামঞ্জস্য প্রতিষ্ঠায় কাজ করে।

Previous Post

দীর্ঘ ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

Next Post

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Next Post
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

কুড়িগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের স্থান, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT