চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব একাই ১২৫, বাকি ১০ ছবি ৮৫ হলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 অপরাহ্ন 10, এপ্রিল 2024
in বিনোদন
A A
বিভিন্ন বাংলা সিনেমার পোস্টার ও ট্রেলার ছবি সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে ১১টি ছবি। কম সংখ্যক হলে এতোগুলো ছবি মুক্তির বিষয় অনেকেই আত্মঘাতি সিদ্ধান্ত বলে উল্লেখ করছেন। তবে ঈদকে কেন্দ্র করে ছবি মুক্তি নিয়ে এবার সিনেমাপাড়া বেশ সরগরম!

ঈদুল ফিতরকে ঘিরে ১৬টি ছবি মুক্তির ঘোষণা দিয়েছিল প্রযোজক পরিচালকরা। প্রচারণা শুরু করেছিল ১৩টি ছবি। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ১১টি।

হল সংকটের কারণে মুক্তির মিছিল থেকে সরে গেছে এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ ও আহম্মেদ হুমায়ূন পরিচালিত জাজের ছবি ‘পটু’।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ছবি মুক্তি পাচ্ছে। জানা যায়, ২০০৫ সালের ঈদুল ফিতরে রেকর্ড ১৫টি এবং ঈদুল আযহায় রেকর্ড ১৬টি ছবি মুক্তি পেয়েছিল। অর্থাৎ এবার সর্বোচ্চ নয়, তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ছবি মুক্তি পাচ্ছে। চলচ্চিত্র প্রযোজক সমিতি চ্যানেল আই অনলাইনকে তথ্যটি নিশ্চিত করে।

এ বছর ঈদে মুক্তি পাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত মেগাস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’, মিশুক মণি পরিচালিত ‘দেয়ালের দেশ’, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’, কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’, ছটকু আহমেদের ‘আহারে জীবন’, কামরুজ্জামান রোমানের ‘মোনা: জ্বিন-২’, জসীম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’, কাজী হায়াৎ ও রওশানা আরা নীপার যৌথ পরিচালনায় ‘গ্রিনকার্ড’, ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’ এবং জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’।

জানা গেছে, সবগুলো ছবি সারাদেশের ২১০ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ঈদ উপলক্ষে দেশের প্রায় দেড় শতাধিক বন্ধ সিনেমা হল খুলেছে।

এর মধ্যে ‘রাজকুমার’ ১২৫টি, ‘ওমর’ ২২টি, ‘দেয়ালের দেশ’ ১৪টি, ‘মায়া: দ্য লাভ’ ৯টি, ‘গ্রীণকার্ড’ ৫টি, ‘সোনার চর’ ৭টি, ‘কাজলরেখা’ ৯টি, ‘লিপস্টিক’ ৭টি, ‘আহারে জীবন’ ৪টি, ‘মেঘনা কন্যা’ ২টি এবং ‘মোনা: জ্বিন-২’ ৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

একসঙ্গে এতগুলো ছবি মুক্তির বিষয়টিকে আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করেছেন লায়ন সিনেমাসের কর্ণধার মীর্জা আব্দুল খালেক। তিনি বলেন, আমাদের হলে ১১টির মধ্যে ৯টি বাংলা ছবি চালাবো। এগুলো শিডিউল করতে গিয়ে আমার উপলব্ধি হলো, আমি কিছু প্রযোজক ভাইদের আত্মহত্যা করতে সাহায্য করলাম।

হল মালিকরা বলছেন, ঈদ ছাড়া সারা বছর তারা ভালো বাংলা ছবি পান না। প্রযোজক-পরিচালকরা শুধু ঈদে ভালো ছবিগুলো মুক্তি দিলে তাদের বিদেশে ছবির উপর পুরোপুরি নির্ভর হতে হবে অথবা ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।

সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, জানুয়ারি থেকে মার্চও শেষ হলো কিন্তু কোনো ভালো বাংলা ছবি পাইনি যেটা দর্শক দেখেছে। এখন কিন্তু বাংলা ছবির প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। সেই চাহিদা মিটাতে পারছি না। নির্মাতা এবং প্রযোজক তাদের বলছি, ভালো ছবি বানিয়ে ঈদ ছাড়া মুক্তি দিন।

Tags: অভিনয়রাজকুমারলিড বিনোদনশাকিবসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

দেশের কোথায় কখন ঈদের জামাত

Next Post

মাসব্যাপী সিয়াম সাধনা শেষে আজ আনন্দের ঈদ

Next Post
চ্যানেল আই অনলাইন এর ঈদ শুভেচ্ছা বার্তা, মোড়ক ও আলোর ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসব্যাপী সিয়াম সাধনা শেষে আজ আনন্দের ঈদ

ক্রিকেটার গুজরাটের জয়ে শেষ বলের উত্তেজনাপূর্ণ মুহূর্তে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ বলের রোমাঞ্চকর জয়ে গুজরাটের বাজিমাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT