চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে উদ্ধার একই পরিবারের ১১ নারী-শিশু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:31 অপরাহ্ন 05, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
অপহরণকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া পরিবারের ১১ নারী-শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর যৌথ বাহিনী। 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এর আগে, টানা দুই দিনের অভিযানে বন্ধুত্বের ফাঁদে পড়ে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এ সময় মুক্তিপণের টাকা উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে চালানো যৌথ অভিযানে অপহৃত ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়।

ওসি গিয়াস উদ্দিন জানান, স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র একই পরিবারের ১১ জনকে অপহরণ করে। অপহরণকারীরা দেশীয় অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tags: অপহরণগহীন পাহাড়
Previous Post

পাঁচ শতাংশ অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা চীনের

Next Post

স্বর্ণ পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

Next Post
অভিনেত্রী গ্রেপ্তারির ঘটনায় চ্যানেল আই অনলাইন সংবাদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণ পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেটার গম্ভীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তি ‘সুবিধা’ নিয়ে প্রশ্ন করায় রেগে গেলেন গম্ভীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT