চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 01, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
S. Alam Refined Sugar Industries Limited factory building in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও তীব্র তারল্য সংকটের প্রভাবে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর একটি এস আলম গ্রুপ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১১টি ভারী শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে এসব কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিককে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এস আলম গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম ও ব্যাংক হিসাবগুলোতে বড় ধরনের সংকট দেখা দেয়। ব্যাংক থেকে আর্থিক সহায়তা না পাওয়া এবং মূলধনের অভাবে নতুন ঋণপত্র (এলসি) খুলে কাঁচামাল আমদানি সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করে কারখানা কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বন্ধ হওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস (এনওএফ), চেমন ইস্পাত, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল মিলসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

স্থানীয় ও কারখানা সূত্রের তথ্য অনুযায়ী, রাজনৈতিক পরিবর্তনের আগে এসব কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার ছিলেন স্থায়ী এবং দেড় হাজার অস্থায়ী কর্মী। তবে অর্থনৈতিক সংকট ও কাঁচামালের ঘাটতির কারণে গত কয়েক মাসে ধাপে ধাপে শত শত শ্রমিক ছাঁটাই করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার কারখানার নোটিশ বোর্ডে চূড়ান্ত ছাঁটাইয়ের তালিকা প্রকাশ করা হয় এবং শুক্রবার থেকে সব ধরনের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের অভিযোগ, নোটিশে জানানো হয়েছে ১ আগস্ট থেকে তালিকাভুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি শেষ হবে। আকস্মিক এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কারখানার ডিজিএম রফিকুল ইসলাম বলেন, উৎপাদন পুরোপুরি বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের নিজ দায়িত্বে চলে যেতে বলা হয়েছে।

এদিকে মানবসম্পদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত প্রায় দুই বছর ব্যাংকিং সংকটের মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন দিয়ে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্তমানে ব্যাংক খাতে গ্রুপের তারল্য শেষ হয়ে যাওয়া এবং কাঁচামাল আমদানি পুরোপুরি বন্ধ থাকায় শিল্পকারখানাগুলো পরিচালনা করা আর সম্ভব হচ্ছে না।

Tags: অনির্দিষ্টকালের জন্য বন্ধএস আলম গ্রুপ
Previous Post

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

Next Post

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

Next Post
টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT