চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ১১টি বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:34 অপরাহ্ন 17, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষ ও স্থানীয় মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আগুনে ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির মালিকদের প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা সৈয়দ আকবরের ছেলে আবুল কাশেম লালুর ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন- সৈয়দ আকবর, আবুল মনজুর, নুর কামাল মিস্ত্রী, সব্বির আহমদ, রশিদ আহমদ, দেলোয়ার হোসেন, আবুল কালাম ধলু, মনির আহমদ, আবুল কাশেম লালু, আবু তাহের ও নুর আয়েশা।

স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে লালুর ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান বের হয়ে দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়দের প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে প্রায় ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, উলুবনিয়া এলাকায় ১১টি ঘর পুড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

Tags: ক্ষয়ক্ষতিটেকনাফ
Previous Post

শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করল ভারত

Next Post

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন

Next Post
প্রেস কনফারেন্সে বক্তারা, microphones ও সাংবাদিকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকায় ফেরা হয়নি সাকিব আল হাসানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT