চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক খুনের ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১১

শামীম খান by শামীম খান
5:31 অপরাহ্ন 31, মার্চ 2023
in জনপদ, মাগুরা
A A
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নির্বাচন কেন্দ্রের বাইরে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার সদর উপজেলার বেরইল পলিতার মনিরামপুর গ্রামে বৃহস্পতিবার (৩০ মার্চ) কৃষক আতর আলী খুন ও পরবর্তীকালে সহিংসতার ঘটনায় আজ শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী, তাদের গ্রাম্য সামাজিক দলীয় সমর্থক ফারুক মোল্যা, তরিকুল ইসলাম, আবু হুরাইরা, মহিদুল্লাহ ফকির, মুরাদ মোল্যা, জাহিদ হাসান, আশরাফুল হক লাভলু, ফাতুয়ার রহমান ও আমিরুল ইসলাম।

মাগুরার সদরের শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রেজাউল ইসলাম বাদী হয়ে মাগুরা সদর থানায় শুক্রবার দ্রুত বিচার আইনে এ মামলাটি করেছেন। শুক্রবার বিকাল ৩ টায় মাগুরা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এলাকার সামাজিক ও রাজনৈতিক আধিপত্য নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সামাজিক দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার স্থানীয় এক সালিশী বৈঠক নিয়ে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০ মিনিটে বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজার সমর্থকরা সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সমর্থক আতর আলীকে স্থানীয় একটি ফসলী মাঠে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীকালে এ হত্যাকান্ডকে কেন্দ্র করে উভয় পক্ষ ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১১টি বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট হয়। কিছু বাড়ির পাটকাঠি, খড়ের গাদা ও রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা পুলিশ মাগুরা ফায়ার সার্ভিসের সহায়তায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রাথমিক তদন্তের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে ওই ১১ জনসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করে।

এই মামলায় মাগুরাসহ যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার মামলার এজাহারভুক্ত আসামী বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

Tags: মাগুরা
Previous Post

মেসির বিশ্বকাপ স্পর্শের মুহূর্ত ট্যাটু করালেন ওটামেন্ডি

Next Post

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভন

Next Post
বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভন

পুত্রা মসজিদ মালয়েশিয়ায় একটি বিশিষ্ট ইসলামিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: পুত্রা মসজিদ, মালয়েশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT